মার্কিন ভিসার সাক্ষাৎকারে মিথ্যা তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাসের বক্তব্য, সাক্ষাৎকারে মিথ্যা বললে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
শনিবার দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে ভিসাপ্রার্থীদের উদ্দেশে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে সত্য কথা বলতে হবে। মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

