Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদবিহীন উচ্চশিক্ষার ঋণ দিচ্ছে যুক্তরাজ্য
    আন্তর্জাতিক

    মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদবিহীন উচ্চশিক্ষার ঋণ দিচ্ছে যুক্তরাজ্য

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শরিয়াহ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিকল্প শিক্ষার্থী ঋণব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। এই ব্যবস্থায় মুসলিম শিক্ষার্থীরা সুদবিহীন শিক্ষা-ঋণ নিতে পারবেন। ইতিমধ্যে দেশটির বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় সম্ভাব্য আবেদনকারীদের কাছে এ ব্যবস্থার প্রচার শুরু করেছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে নেওয়া এই পরিকল্পনা নিয়ে ব্রিটেনজুড়ে সমালোচনাও শুরু হয়েছে।

    ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ বা বিকল্প শিক্ষার্থী অর্থায়ন নামের এই ব্যবস্থা ইসলামি শরিয়াহর ওপর ভিত্তি করে তৈরি। শরিয়াহ নীতিতে সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। ধারণা করা হচ্ছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এ ঋণব্যবস্থা চালু হতে পারে। তবে যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয় এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি।

    এই উদ্যোগের লক্ষ্য একটি ধর্মীয় বাধা দূর করা। অনেক মুসলিম শিক্ষার্থীর মতে, এ বাধার কারণে তাঁরা দেশটির প্রচলিত শিক্ষার্থী ঋণ নিতে নিরুৎসাহিত হন। তবে ধর্মের ভিত্তিতে আলাদা আর্থিক ব্যবস্থা তৈরির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করছেন অনেকে। ফলে পরিকল্পনাটি ঘিরে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে।

    প্রস্তাবিত ব্যবস্থায় কোনো সুদ ধার্য হবে না। এর বদলে শিক্ষার্থীরা ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক আর্থিক সহায়তার নীতির ভিত্তিতে একটি নির্দিষ্ট অঙ্কের ‘অবদান’ দেবেন। কাঠামো অনুযায়ী, একজন শিক্ষার্থী যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তা প্রচলিত ব্যবস্থায় পরিশোধযোগ্য অর্থের সমান হবে।

    দুই ব্যবস্থার মূল পার্থক্য অর্থ জমা হওয়ার জায়গায়। প্রচলিত ব্যবস্থায় সুদ ও কিস্তির অর্থ সরাসরি সরকারের সাধারণ তহবিলে যায়। শরিয়াহ-সম্মত নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থ আলাদাভাবে সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে যাঁরা এ কর্মসূচিতে যুক্ত হবেন, তাঁদের অর্থায়নে সেই তহবিল ব্যবহৃত হবে।

    প্রস্তাবিত ঋণসেবা সব ধর্মের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। যুক্তরাজ্য সরকার জোর দিয়ে বলেছে, যাঁরা এই বিকল্প বেছে নেবেন, তাঁরা কোনো বিশেষ সুবিধা বা সস্তায় ঋণ পাবেন না। প্রচলিত ব্যবস্থার শিক্ষার্থীদের মতোই তাঁদের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে এবং একই সময়সূচি মানতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, বিকল্প ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে, এমন ধারণা সম্পূর্ণ ভুল। সরকারের ভাষ্য, শিক্ষার্থীরা যে পদ্ধতিই বেছে নিন, সবাইকে ঋণ পরিশোধ করতে হবে। বিকল্প ব্যবস্থাতেও সুদের সমতুল্য অর্থ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

    কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আবেদনকারীদের এ বিষয়ে জানাতে শুরু করেছে। ইউনিভার্সিটি অব ব্রিস্টল এটিকে ইসলামি অর্থায়নের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘সুদমুক্ত সরকারি ঋণ’ বলে উল্লেখ করেছে। ইউনিভার্সিটি অব লিডস শিক্ষার্থীদের জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ব্যবস্থাটি চালু হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও সিটি সেন্ট জর্জ’স আবেদনকারীদের বলেছে, প্রস্তাবিত ঋণ সুদভিত্তিক হবে না। নিউক্যাসল ইউনিভার্সিটি একে সুদবিহীন ও শরিয়াহ-সম্মত অর্থায়ন বলেছে। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি আরও এক ধাপ এগিয়ে একে ‘শরিয়াহ-সম্মত হিসেবে সনদপ্রাপ্ত’ বলে উল্লেখ করেছে। তাদের মতে, এটি মূলত সেসব শিক্ষার্থীর জন্য, যাঁরা ধর্মীয় কারণে সুদযুক্ত ঋণ নিতে পারেন না।

    এই উদ্যোগের পেছনের কারণও তুলে ধরেছে সরকার। ২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানায়, প্রস্তাবিত ব্যবস্থায় কোনো সুদ থাকবে না। একে রাষ্ট্র-সমর্থিত প্রথম শরিয়াহ-সম্মত শিক্ষার্থী ঋণ প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান ব্যবস্থা নিয়ে কিছু মুসলিম শিক্ষার্থীর উদ্বেগের প্রেক্ষিতেই এ পদক্ষেপ। ২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর ‘মুসলিম সেন্সাস’ জরিপ হয়। তাতে ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত ঋণ নিয়ে মানসিক দ্বন্দ্বে ভোগার কথা জানান। ৭১ শতাংশ মনে করেন, বর্তমান ব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।

    তবে প্রচলিত শিক্ষার্থী ঋণকে সব ইসলামি আলেম নিষিদ্ধ মনে করেন না। যেমন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ‘ফতোয়া কাউন্সিল’ প্রচলিত ব্যবস্থাকে সমর্থন করেছে। ফলে নতুন ব্যবস্থাটি মূলত তাঁদের জন্য, যাঁরা ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ নিতে স্বচ্ছন্দ বোধ করেন না।

    সুদমুক্ত কাঠামো হলেও এ প্রকল্প সরকারের আর্থিক ঝুঁকি দূর করবে না। বিদ্যমান ব্যবস্থায় ঋণের একটি বড় অংশ কখনো পুরোপুরি পরিশোধ হবে না বলে ধারণা করা হয়। বিকল্প ব্যবস্থাতেও একই ধরনের ঝুঁকি থাকবে। ফলে শেষ পর্যন্ত অপরিশোধিত ঋণের বোঝা করদাতাদের বহন করতে হতে পারে। সরকার ইতিমধ্যে এ প্রকল্পে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। প্রকল্প তৈরিতে সহায়তা করেছে ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে। সমর্থকদের যুক্তি, ধর্মীয় নীতির সঙ্গে আপস না করে আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষায় আসতে পারলে এই ব্যয় ন্যায্য।

    অন্যদিকে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রকল্পটি। তাঁদের যুক্তি, ধর্মীয় কারণে আলাদা ঋণকাঠামো তৈরি হলে সামাজিক বিভাজন আরও গভীর হতে পারে। রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান নীতিটিকে ‘জঘন্য’ ও ‘দ্বি-স্তরীয় ব্যবস্থা’ বলে আখ্যা দিয়েছেন। দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, এই ব্রিটিশ-বিরোধী প্রকল্প দ্বি-স্তরীয় শিক্ষাব্যবস্থা ও বিভক্ত সমাজ তৈরি করবে। তাঁর দাবি, লেবার পার্টি ব্রিটিশ জীবনের সব ক্ষেত্রে দ্বৈত নীতিতে আসক্ত। ব্রাভারম্যানের আশঙ্কা, শরিয়াহ-সম্মত ঋণ এমন সমান্তরাল প্রতিষ্ঠান তৈরি করতে পারে, যা ব্রিটিশ জীবনধারার সঙ্গে বেমানান।

    সরকার অবশ্য বলছে, প্রকল্পটি মুসলিম শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেবে না। এটি কেবল তাঁদের জন্য একটি বিকল্প, যাঁদের আগ্রহ ও সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণসংক্রান্ত ধর্মীয় উদ্বেগের কারণে উচ্চশিক্ষায় প্রবেশে দ্বিধা কাজ করে। সব মিলিয়ে বিষয়টি এখন শিক্ষা, ধর্ম ও রাজনীতির বিতর্কে রূপ নিয়েছে। চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং ব্যবস্থাটি বাস্তবে কীভাবে কাজ করে, তার ওপরই নির্ভর করবে সমর্থক ও সমালোচকদের যুক্তির ভার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ডিগ্রি আছে, মেধা আছে, কিন্তু চাকরি নেই: তরুণদের স্বপ্নভঙ্গের দায় নেবে কে?

    নভেম্বর 11, 2026
    আন্তর্জাতিক

    পরকীয়ার কথা স্বীকার করে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

    নভেম্বর 11, 2026
    আন্তর্জাতিক

    নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে এনভিডিয়ার চিপ পেল চীনা সামরিক বিশ্ববিদ্যালয়

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.