Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুবাইয়ে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো বিশ্বের প্রথম ‘সোনার রাস্তা’
    আন্তর্জাতিক

    দুবাইয়ে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো বিশ্বের প্রথম ‘সোনার রাস্তা’

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোনার দাম গত কয়েক বছরে লাফিয়ে বেড়েছে। এর প্রভাবে দেশে-বিদেশে চাঙা হয়েছে স্বর্ণের বাজার। এমন সময়ে স্বর্ণবাণিজ্যে নিজেদের অবস্থান আরও পোক্ত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে দুবাই। শহরটির গোল্ড ডিস্ট্রিক্টে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো একটি হাঁটার পথ তৈরি করা হচ্ছে। দাবি করা হচ্ছে, এটি হবে বিশ্বের প্রথম এবং দীর্ঘতম সোনার হাঁটার পথ। আধুনিক সোনার শহর হিসেবে দুবাইয়ের পরিচিতি আগে থেকেই রয়েছে।

    প্রকল্প সূত্র জানায়, চলতি বছরের শেষ নাগাদ পথটি চালু হওয়ার কথা। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি গাল্ফ টুডেকে জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে রাস্তাটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এল ডোরাডো এলাকায় পর্যটকদের জন্য নতুন একটি আকর্ষণ যুক্ত হবে। তিনি বলেন, দুবাইকে পর্যটন গন্তব্য এবং বিশ্বব্যাপী স্বর্ণবাণিজ্যের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ এই প্রকল্প। পথের দুই পাশে থাকবে অসংখ্য স্বর্ণালংকারের দোকান এবং সোনায় তৈরি নানা বিলাসবহুল সামগ্রীর বিপণি।

    এর আগে বিশ্বের সবচেয়ে ভারী ও সবচেয়ে বড় এক জোড়া সোনার কানের দুল তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি স্বীকৃতি অর্জন করেছে দুবাই। এই দুই স্বীকৃতি ঘোষণা উপলক্ষে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে আল হারমুদি নতুন প্রকল্পের বিষয়ে কথা বলেন। তাঁর ভাষ্য, এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা সোনালি পথে হাঁটার সুযোগ পাবেন। গোল্ড ডিস্ট্রিক্টে এটি হবে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

    পথটির পাশাপাশি একটি বড় প্রদর্শনী আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর লক্ষ্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও গহনা বাণিজ্য প্রদর্শনী গড়ে তোলা।

    আল হারমুদি জানান, চলতি বছরের শুরু থেকে গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। একই সময়ে সোনা, গহনা, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ি বিক্রির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। এই ব্যবসায় আগ্রহী প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সম্প্রসারণের কাজ চলছে। আগামী এক বছরে প্রতিষ্ঠানের সংখ্যা আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়তে পারে বলে আশা করছেন তিনি। এ জন্য নতুন অফিস ও খুচরা বিক্রির জায়গাও তৈরি করা হচ্ছে।

    দুবাইয়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী স্বর্ণবাজার ডেরা। বিশ্বের নানা দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। বিশ্বের অন্যতম বড় সোনার বাজার হিসেবে পরিচিত এই এলাকায় প্রায় চারশ সোনার দোকান রয়েছে। সেখানে মেলে ১৮ থেকে ২৪ ক্যারেটের সোনা, রুপা, প্ল্যাটিনাম ও হিরা। আছে সোনার তৈরি বিলাসবহুল নানা সামগ্রীর দোকানও। এই স্বর্ণবাজারকে আরও আকর্ষণীয় করে তুলতেই সোনায় মোড়ানো পথের পরিকল্পনা।

    প্রকল্পটি পর্যটন ও ব্যবসা, দুই দিক থেকেই দুবাইয়ের জন্য কৌশলগত বলে মনে করা হচ্ছে। সোনার দাম বাড়ার এই সময়ে বিশ্ববাজারে স্বর্ণ নিয়ে আগ্রহ যখন চড়া, তখন এমন দৃশ্যমান আয়োজন শহরটির ব্র্যান্ড-মূল্য বাড়াতে পারে। পর্যটকদের কাছে নতুন গন্তব্য হিসেবে জায়গা করে নিলে আশপাশের দোকান ও ব্যবসায় বাড়তি ক্রেতার সমাগমও আশা করা হচ্ছে। তবে পথটিতে কী পরিমাণ সোনা ব্যবহার করা হবে, এর নির্মাণ ব্যয় কত এবং নিরাপত্তার ব্যবস্থা কেমন থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় গণহত্যায় জড়িত ইসরায়েলি প্রতিষ্ঠান যাচ্ছে ভারতের প্রযুক্তি সম্মেলনে

    নভেম্বর 15, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় পাঁচ জাহাজে হামলা, নিহত ২৫ নাবিক

    নভেম্বর 15, 2026
    আন্তর্জাতিক

    মহাকাশেও সামরিক প্রতিযোগিতা: স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে ইউক্রেন-রাশিয়া

    নভেম্বর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.