Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, ইসরায়েলে মার্কিন সামরিক অর্থায়ন বন্ধ করতে হবে: মামদানি
    আন্তর্জাতিক

    নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, ইসরায়েলে মার্কিন সামরিক অর্থায়ন বন্ধ করতে হবে: মামদানি

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১১ নভেম্বর, ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি: আনাদোলু এজেন্সি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আইন প্রণয়নের যে পরিকল্পনা মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

    তবে এই পদক্ষেপকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে ডেমোক্র্যাটিক পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন মামদানি।

    মামদানি বলেন, ‘ফিলিস্তিনিদের জীবন ও জীবিকা ধ্বংস করে দেওয়া ইসরায়েলি বসতি স্থাপন কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে আমি স্বাগত জানাই।’

    তবে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আমাদের এর চেয়েও এগিয়ে যেতে হবে। কারণ, বিভিন্ন প্রশাসনের অধীনে আমাদের দেশ বছরের পর বছর ধরে শত শত কোটি ডলার দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় অর্থায়ন করে আসছে। এখন সেই নীতি থেকে সরে এসে ভিন্ন পথ বেছে নেওয়ার সময় এসেছে।’

    আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে হাকিম জেফ্রিসকে। তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যেই তিনি এ-সংক্রান্ত বিল উত্থাপন করবেন। প্রস্তাবিত আইনটির লক্ষ্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

    এদিকে, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নীতি পুনর্বিবেচনার দাবি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষ করে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা ও সমর্থন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার দাবিও বাড়ছে।

    এমন পরিস্থিতিতেই ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানালেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    জনসংখ্যা হ্রাসের যুগ আসছে, কীভাবে প্রস্তুত হবে বিশ্ব?

    নভেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চাইল ইরান, নৌ অবরোধ নিয়েও দিল হুঁশিয়ারি

    নভেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.