সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এ দুর্ঘটনাটি রাস আল খাইমাহর আল ওয়াতান রোডে ঘটে। খবর পাওয়ার পরপরই জরুরি সেবার দল ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় বা অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
বাস ও ট্রাকটির সংঘর্ষের কারণও এখনো নিশ্চিত নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

