Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রকে ছাড়া একাই ইরানে হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে ছাড়া একাই ইরানে হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জ্যারেড কুশনার ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গালফ নিউজ

    যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে নতুন করে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, তেহরানের হুমকি মোকাবিলায় যেকোনো সময় এককভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ইসরায়েলকে নতুন করে যুদ্ধের পথে না গিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই অভিযান চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি বাহিনী।

    তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই সম্পূর্ণ এককভাবে যেকোনো মুহূর্তে শক্তি দিয়ে আঘাত হানতে প্রস্তুত আছি।’

    ডেফরিন আরও বলেন, ইরান এখনো ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসেনি। তবে দেশটির সাধারণ মানুষের জন্য সামরিক নির্দেশিকা, জরুরি সতর্কতা কিংবা বিধিনিষেধে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এসব বক্তব্য সামনে এসেছে। একই সময়ে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি এবং তেহরানের সম্ভাব্য আকস্মিক হামলার আশঙ্কার খবরও পাওয়া যাচ্ছে।

    বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি, সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করা এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশকে সংঘাতে জড়িয়ে ফেলা ইরান যুদ্ধের নয় মাস পর নতুন করে প্রশ্ন উঠেছে—নেতানিয়াহু যখন সামরিক পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন, তখন ওয়াশিংটন কি ইসরায়েলকে কূটনীতির পথে ধরে রাখতে পারবে?

    নতুন হামলার জন্য নেতানিয়াহুর তৎপরতা

    ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এর অংশ হিসেবে চলতি মাসের শুরুতে মোসাদপ্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠান নেতানিয়াহু। সেখানে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য তুলে ধরে নতুন সামরিক অভিযানের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

    ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ধারণা, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে। ফলে আরও সামরিক হামলার মুখে দেশটি এখনো তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে।

    তবে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা মহলের সবাই নতুন অভিযানের পক্ষে নন। সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদের অভ্যন্তরীণ গবেষকদের একটি অংশ এখনই ইরানে আরেকটি সামরিক অভিযান চালানোর জরুরি প্রয়োজন দেখছেন না বলে খবর পাওয়া যাচ্ছে।

    অন্যদিকে, কয়েকজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা সামরিক অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন।

    ইসরায়েলকে যুদ্ধের মানসিকতা ছাড়ার বার্তা ওয়াশিংটনের

    ইসরায়েলের সামরিক প্রস্তুতির বিপরীতে যুক্তরাষ্ট্রের অবস্থানে ভিন্ন সুর দেখা যাচ্ছে। মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েলের আঞ্চলিক নীতির সমালোচনা করে দেশটিকে যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন।

    জার্মান ব্যবসায়ী মাথিয়াস ডফনারের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েলের উচিত সামরিক সংঘাতের চিন্তা থেকে সরে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়া।

    এর দুই দিন আগে ‘নিউইয়র্ক ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারেও তিনি সতর্ক করেছিলেন, গাজা নিয়ে ইসরায়েল নিজেদের নীতি পরিবর্তন না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটি ক্রমেই একঘরে হয়ে পড়বে।

    তবে কুশনারের বক্তব্যের অর্থ এই নয় যে, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি বাতিল করা হয়েছে। একই পডকাস্টে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ট্রাম্প ‘সবসময় তাঁর সব বিকল্প পথ খোলা রাখেন’।

    অর্থাৎ ওয়াশিংটন একদিকে ইসরায়েলকে কূটনৈতিক ও অর্থনৈতিক পথে এগোনোর পরামর্শ দিচ্ছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না।

    রাজনৈতিক সংকটও বাড়াচ্ছে নেতানিয়াহুর তৎপরতা

    ইরানে নতুন হামলার বিষয়ে নেতানিয়াহুর তৎপরতার পেছনে নিরাপত্তাগত উদ্বেগের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবও কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু তাঁর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাওয়ায় নেতানিয়াহু বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

    তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, নিজের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে কিংবা বিরোধীদের জাতীয় ঐক্যের সরকারে যোগ দিতে বাধ্য করতেই তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন।

    ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যানও অবিলম্বে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে উপস্থাপিত গোয়েন্দা তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    তবে নেতানিয়াহু এই সমালোচনার জবাবে পাল্টা অভিযোগ করেছেন, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে গুরুতর নিরাপত্তা হুমকিগুলোকে খাটো করে দেখছে।

    পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পথে থাকায় ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, নতুন সামরিক অভিযানের জন্য ওয়াশিংটনের সমর্থন পাওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হতে পারে।

    ফলে একদিকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে। দুই মিত্রের এই ভিন্ন অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কিমের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পঙ্গু করে দিতে পারে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি?

    নভেম্বর 26, 2026
    বিশ্ব অর্থনীতি

    আগামী ১০ বছরে গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করবে কারা?

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যার রায়ে নৈতিক সংকটে চীন

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.