Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পারমাণবিক নীতি থেকে সরবে না উত্তর কোরিয়া, অস্ত্রের সক্ষমতা বাড়াতে চান কিম
    আন্তর্জাতিক

    পারমাণবিক নীতি থেকে সরবে না উত্তর কোরিয়া, অস্ত্রের সক্ষমতা বাড়াতে চান কিম

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি সামরিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহারের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ধরে রাখার নীতি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, বুধবার পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাসংশ্লিষ্ট কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন কিম। এ সময় সামরিক কার্যক্রমে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহারিক প্রয়োগের ওপর আরও গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

    দক্ষিণ কোরিয়ার নাম সরাসরি উল্লেখ না করে কিম বলেন, একটি বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সঙ্গে সীমান্ত থাকায় উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোর সামরিক তৎপরতা ও জোট সম্প্রসারণকে নিজ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবেও তুলে ধরেন তিনি।

    পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কখনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন কিম। পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি জানান, দেশের সর্বোচ্চ আইনে পারমাণবিক নীতির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় এই নীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

    তবে কিম কোন কোন পারমাণবিক গবেষণাকেন্দ্র পরিদর্শন করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। পারমাণবিক উপাদান উৎপাদনের পরিমাণ সম্পর্কেও কোনো পরিসংখ্যান জানানো হয়নি।

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক মূল্যায়নের পরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন বক্তব্য এল। গত সপ্তাহে সংস্থাটি জানায়, ইয়ংবিয়নে অবস্থিত উত্তর কোরিয়ার প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার আরেকটি সম্প্রসারণকাজ অক্টোবরের শেষের দিকে বাহ্যিকভাবে সম্পন্ন হয়েছে।

    ২০০৯ সাল থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি পরিদর্শনের সুযোগ পাচ্ছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এ কারণে উপগ্রহচিত্র ও বিভিন্ন উন্মুক্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশটির পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে সংস্থাটি।

    এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক কার্যক্রম নিয়েও অভিযোগ তুলেছেন কিম। তাঁর দাবি, ওয়াশিংটন প্রতিবেশী মিত্রদের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ সংগ্রহে উৎসাহিত করছে। পাশাপাশি পারমাণবিক অংশীদারত্ব এবং যৌথভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    হোয়াইট হাউসের প্রকাশিত যৌথ তথ্য বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার পর দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ অর্জনের উদ্যোগের কথা জানায়। তবে পারমাণবিক শক্তিতে পরিচালিত কোনো নৌযান পারমাণবিক অস্ত্র বহন করে, এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে কিমের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত দুই নেতার মধ্যে কোনো বৈঠক হয়নি। ট্রাম্পের প্রস্তাব নিয়েও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং।

    মঙ্গলবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য কিমের কাছে উপেক্ষিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, চাইলে খুব দ্রুত দুই দেশের মধ্যে যোগাযোগ শুরু হতে পারে। সম্প্রতি কিমের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ার কারণ হিসেবে অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকার কথা উল্লেখ করেন ট্রাম্প।

    ২০১৯ সালে ট্রাম্প ও কিমের মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করেছে। একই সঙ্গে নতুন করে সংলাপ শুরুর জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন উদ্যোগ প্রত্যাখ্যান করে আসছে পিয়ংইয়ং। কিমের সর্বশেষ বক্তব্যেও পারমাণবিক নীতির প্রশ্নে দেশটির অনড় অবস্থান আবারও স্পষ্ট হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্পের জামাতা কুশনার

    নভেম্বর 27, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপে আঘাত হানার সক্ষমতা আছে ইরানের ক্ষেপণাস্ত্রের, পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা ট্রাম্পের

    নভেম্বর 27, 2026
    আন্তর্জাতিক

    শীতের বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাঁবু, আশ্রয়হীন হাজারো ফিলিস্তিনি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.