Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, পাঁচ যুদ্ধবিমান ধ্বংসের দাবি
    আন্তর্জাতিক

    রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, পাঁচ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বুধবারের এ হামলায় তিনটি মিগ-৩১ ও দুটি সু-৩৪ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তর। তবে রাশিয়া এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় রুশ বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে কোন ধরনের অস্ত্র ব্যবহার করে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তা জানানো হয়নি।

    মিগ-৩১ যুদ্ধবিমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এবং সু-৩৪ বোমা হামলায় ব্যবহৃত হয়। নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। এ ঘাঁটি থেকে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা বহনে সক্ষম বিমান পরিচালনা করে রাশিয়া।

    বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমান উড্ডয়ন করলে ইউক্রেনজুড়ে সতর্কতা জারি করা হয়। এসব বিমানে থাকা কিনজাল ক্ষেপণাস্ত্র সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানতে সক্ষম।

    তেল শোধনাগারেও হামলার দাবি

    সাভাসলেইকা বিমানঘাঁটির পাশাপাশি রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারেও হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এ ছাড়া রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও রসদ সংরক্ষণাগারেও হামলার কথা জানিয়েছে তারা।

    সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ তেল শোধনাগারে হামলার তথ্য স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বুধবার রাতের হামলা ছিল বড় ধরনের অগ্নিপরীক্ষা। ইউক্রেন দেড় শতাধিক ড্রোন নিক্ষেপ করেছিল। এর মধ্যে ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

    গভর্নর আরও জানান, হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া প্রদেশের কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

    যুদ্ধের বিস্তার এড়াতে রাশিয়াকে ট্রাম্প ও রুটের আহ্বান

    এদিকে ইউক্রেন যুদ্ধের বিস্তার ঘটাতে পারে, এমন পদক্ষেপ এড়িয়ে চলতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বুধবার ফ্লোরিডায় বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা দ্রুত যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথাও বলেন।

    বিবৃতিতে বলা হয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াতে পারে, এমন যেকোনো পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংঘাতের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন।

    বৈঠকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়েও তাঁদের আলোচনা হয়েছে। তবে ইরান প্রসঙ্গে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    গত সপ্তাহে এশিয়া সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তাঁদের দুজনকেই বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট ও ইউরোপের মিত্রদের মধ্যে সমালোচনা তৈরি হয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে তারা।

    ন্যাটোর ভেতরে উত্তেজনা কমানো এবং জোটে যুক্তরাষ্ট্রের অবস্থান ধরে রাখতে কাজ করছেন রুটে। তিনি বলেছেন, প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যে বৈঠক হওয়া স্বাভাবিক বিষয়।

    অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনায় ইউরোপকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাম্প এর আগে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়, বাণিজ্য শুল্ক এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের সমর্থন নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আইবিএমের ভিসা স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ছাড়ার শঙ্কায় হাজারো কর্মী

    নভেম্বর 27, 2026
    আন্তর্জাতিক

    ব্যাংককের তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৯

    নভেম্বর 27, 2026
    আন্তর্জাতিক

    নিউইয়র্কে ঝড়ে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.