Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অবতরণের মুহূর্তে ভূমিকম্প, প্লেনকে নামতে না দিয়ে উড়ে যাওয়ার নির্দেশ (ভিডিও)
    আন্তর্জাতিক

    অবতরণের মুহূর্তে ভূমিকম্প, প্লেনকে নামতে না দিয়ে উড়ে যাওয়ার নির্দেশ (ভিডিও)

    নিউজ ডেস্কনভেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় শনিবার আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। যখন ভূমিকম্পে মাটি কাঁপছিল তখন লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল একটি প্লেন। ঠিক তখনই প্লেনটিকে অবতরণ না করে আবারও উড়ে যেতে নির্দেশনা দেওয়া হয়।

    এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও ও বিমানবন্দরে লাগানো একটি ক্যামেরায় ধরা পড়েছে এ মুহূর্তটি। এতে দেখা যাচ্ছে, ডেল্টা এয়ারলাইন্সের প্লেনটি রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছে। আর ওই সময় এয়ার কন্ট্রোল থেকে বলা হচ্ছে, “ডেল্টা ১৯৭২, অন্যদিকে যান, অন্যদিকে যান। আমাদের এখানে বড় ভূমিকম্প হচ্ছে।”

    পাইলট নির্দেশনা মেনে অবতরণ চেষ্টা বাতিল করে প্লেনটি আবারও আকাশে উড়িয়ে নিয়ে যান।

    ভিডিও দেখতে ক্লিক করুণ

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন উপকূলীয় সৈকত থেকে ছয় মাইল দূরে।

    ভূমিকম্পের প্রভাবে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের বেশ কয়েকটি জানাল ভেঙে যায়। এছাড়া প্রচণ্ড ঝাঁকুনির কারণে বিমানবন্দরের ভেতর থাকা মানুষও আতঙ্কিত হয়ে পড়েন।

    তবে ভূমিকম্পের কারণে প্লেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কেউ আহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। ভূমিকম্প যদি আরও শক্তিশালী হতো তাহলে সেখানে হয়ত বিমান চলাচল বন্ধ হয়ে যেত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই পরাশক্তি হতে ইসরায়েলের মহাপরিকল্পনা, নির্মাণ করছে বহু মেগা ডেটা সেন্টার

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    শাহজালালের তৃতীয় টার্মিনাল ১৫ বছর চালাবে জাপানি জোট, চুক্তি আগামীকাল

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    ফকল্যান্ডে তেল উত্তোলন ঠেকাতে ব্যর্থ আর্জেন্টিনা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবেদন খারিজ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.