Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের হামলা বন্ধে আরব দেশগুলো কেন নীরব?
    আন্তর্জাতিক

    ইসরায়েলের হামলা বন্ধে আরব দেশগুলো কেন নীরব?

    নাঈম শাহরিয়ারমার্চ 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় অস্ত্রবিরতি চুক্তিকে বড় সফলতা হিসেবে দেখা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল। কিন্তু এক মাসের মধ্যেই তা ভেঙে গেল।

    ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে। এই ব্যর্থতা ইসরায়েলের রাজনৈতিক লক্ষ্য এবং ট্রাম্পের কূটনৈতিক ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ট্রাম্প মনে করেছিলেন, তিনি ইসরায়েলকে গাজা সমস্যার কার্যকর সমাধান দিতে পারবেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তার প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

    বিশ্বের অনেক দেশ ও ধর্মীয় সম্প্রদায় এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। তারা একে মানবতার জন্য হুমকি হিসেবে দেখছে। কীভাবে অস্ত্রবিরতি ব্যর্থ হলো? ইসরায়েলের হামলার মূল উদ্দেশ্য কী? ট্রাম্পের ভূমিকা এই সংঘাতকে কতটা ভয়াবহ করেছে?

    ভেঙে পড়া অস্ত্রবিরতি এবং হামলা

    ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসন সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাম্প নির্বাচিত হলেন নভেম্বরে। জানুয়ারিতে ক্ষমতায় বসলেন, আর সঙ্গে সঙ্গেই অস্ত্রবিরতি হলো।’

    কাতারের প্রধানমন্ত্রীও একথা স্বীকার করেন। তিনি জানান, ১৫ জানুয়ারিতে যে চুক্তি হয়েছিল, সেটি আগের আলোচনা করা চুক্তির প্রায় ৯৫ শতাংশ একই ছিল। কাতার দ্রুত চুক্তি করতে চেয়েছিল। কারণ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা ছিল।

    কিন্তু ১৮ মার্চ ইসরায়েল দেখিয়ে দিল এ চুক্তি মানতে তারা বাধ্য নয়। তারা গাজার ওপর ভয়াবহ বিমান হামলা চালায়। এতে ৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়।

    ট্রাম্পের দুর্বল অবস্থান-

    ট্রাম্প প্রশাসনও ইসরায়েলকে গাজায় হামলার অনুমোদন দিয়েছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গাজায় যুদ্ধ শুরুর জন্য একমাত্র হামাসই দায়ী।’

    বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প নিজেকে ‘শেরিফ’ বলে দাবি করেছিলেন। কিন্তু নেতানিয়াহু তার কথা শুনছেন না।

    ইসরায়েল-বিশেষজ্ঞ মারওয়া মাজিয়াদ বলেন, ‘এখন কেউ ট্রাম্পের কথাকে গুরুত্ব দিচ্ছে না।’

    গাজার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক-

    ট্রাম্প চেয়েছিলেন, গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে। ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পাঠানোর পরিকল্পনা করেন। এতে আরব দেশগুলো উদ্বিগ্ন হয়ে ওঠে।

    জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ট্রাম্পকে বোঝান, এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে চরমপন্থা বাড়িয়ে দেবে। এরপর আরব দেশগুলো গাজার পুনর্গঠনের পরিকল্পনা করে। মিসর নেতৃত্ব দিয়ে ৫৩ বিলিয়ন ডলারের একটি প্রকল্প ঘোষণা করে। এতে গাজায় নতুন বিমানবন্দর ও সমুদ্রবন্দর তৈরির প্রস্তাব ছিল। কিন্তু ইসরায়েল সরাসরি এটি প্রত্যাখ্যান করে। ট্রাম্প প্রশাসনও এতে দ্বিধাগ্রস্ত ছিল।

    পুনরায় হামলা শুরু-

    রমজানের শুরুতে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ কমিয়ে দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। কিছুদিনের মধ্যেই নতুন করে হামলা শুরু করে।

    যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল, যাতে হামাস বন্দিদের মুক্তি দেয়। অস্ত্রবিরতির সময়সীমা বাড়ানো যায়। কিন্তু হামাস চেয়েছিল অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপে যেতে।

    ইসরায়েল ও ট্রাম্প প্রশাসন চায়, গাজা থেকে হামাসের প্রভাব কমাতে। কিন্তু গাজার জনগণ এই পরিকল্পনা মেনে নেয়নি।

    ইসরায়েল প্রথমে ভেবেছিল, জনগণ হামাসের বিরুদ্ধে যাবে। কিন্তু এই কৌশল ব্যর্থ হয়েছে। এরপর তারা গাজার মানুষের ওপর চাপ বাড়ায়। খাবার ও পানির সংকট তৈরি করে। তাতেও কোনো লাভ হয়নি।

    আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা-

    বিশ্লেষকরা বলছেন, আরব লীগের পরিকল্পনা নেতৃত্বহীন হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনও ব্যর্থ হয়েছে। এ সুযোগে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে।

    এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির সরকারে ফেরার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষক মারওয়া মাজিয়াদ বলেন, ‘ইসরায়েলের এই হামলার জন্য দায়ী মূলত আরব দেশগুলোর ব্যর্থতা।’ মিসর, কাতার ও সৌদি আরব নেতানিয়াহুকে বোঝাতে পারেনি। তারা ট্রাম্পের ওপর চাপ দিতে পারেনি।

    নেতানিয়াহুকে টিকিয়ে রাখার যুদ্ধ-

    বিশ্লেষকদের মতে, গাজায় সামরিক অভিযান মূলত রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক আমোস হরেল বলেছেন এই যুদ্ধের তিনটি বড় কারণ আছে-

    • প্রথমত: নেতানিয়াহুর সরকার টিকিয়ে রাখা।
    • দ্বিতীয়ত: সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
    • তৃতীয়ত: ডানপন্থি মিত্রদের খুশি রাখা।

    নেতানিয়াহুর জন্য বাজেট পাস করানো জরুরি। ব্যর্থ হলে তার সরকার ভেঙে যাবে।

    বাজেট নিয়ে অনিশ্চয়তা দূর করতে তিনি নতুন সমর্থন খুঁজছিলেন। কট্টর ডানপন্থি নেতা বেন-গভির তার সরকারে ফিরে আসছেন। কারণ নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    গাজা যুদ্ধের আসল উদ্দেশ্য কী?

    নেতানিয়াহুর সাম্প্রতিক কর্মকাণ্ডে ট্রাম্পের প্রভাব স্পষ্ট।

    তিনি ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সংস্থায় নিজের অনুগতদের বসাচ্ছেন। সেনাপ্রধান বদলেছেন। গোয়েন্দা সংস্থা শিন বেতের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।

    গাজায় স্থল অভিযান না চালিয়ে বিমান হামলার কৌশল নিয়েছেন। এতে সেনাদের ঝুঁকি কম থাকে। রাজনৈতিক বিরোধিতাও কম হয়।

    দ্বিরাষ্ট্র সমাধানের পথ বন্ধ-

    ট্রাম্প প্রশাসন পুরোপুরি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েল ও ট্রাম্প প্রশাসন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা স্বাধীনতা চায়। তাদের বিরুদ্ধে যত আক্রমণই হোক, তাদের লড়াই বন্ধ হবে না।

    নেতানিয়াহু ও তার সরকার দাবি করলেও এই যুদ্ধ বন্দি মুক্তির জন্য নয়। ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙেছে। হামাস বন্দি বিনিময়ের যে প্রস্তাব দিয়েছিল, সেটিও নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন।

    যদি বন্দিদের মুক্তি আসল উদ্দেশ্য হতো, তবে আগেই সমঝোতা হতে পারত। কিন্তু তাতে যুদ্ধ শেষ হয়ে যেত। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত।

    এই যুদ্ধ এখন এক রাজনৈতিক কৌশল। গাজায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.