Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-পাকিস্তান সীমান্তে চলছে ব্ল্যাকআউট মহড়া
    আন্তর্জাতিক

    ভারত-পাকিস্তান সীমান্তে চলছে ব্ল্যাকআউট মহড়া

    হাসিব উজ জামানমে 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত-পাকিস্তান সীমান্তে চলছে ব্ল্যাকআউট মহড়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফের উত্তেজনায় ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। নিয়ন্ত্রণ রেখায় টানা ১১ রাত ধরে চলছে গোলাগুলি। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পাকিস্তানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে আধুনিক অস্ত্র নিয়ে মোতায়েন করা হচ্ছে সেনা সদস্য।

    এই প্রেক্ষাপটে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে রবিবার রাতে অনুষ্ঠিত হয় ব্ল্যাকআউট মহড়া। রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পুরো এলাকা রাখা হয় অন্ধকারে। মহড়ার আগে শহরজুড়ে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হয়। বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয় নির্ধারিত সময়জুড়ে।

    সেনানিবাসের প্রধান নির্বাহী জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগকে সহযোগিতার আহ্বান জানান। ক্যান্টনমেন্ট বোর্ড জানায়, যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি হিসেবেই এই মহড়া। সাইরেন বাজিয়ে শুরু হয় ব্ল্যাকআউট। ধাপে ধাপে নিভিয়ে ফেলা হয় সব আলো।

    মহড়া শেষে শহরে ছড়িয়ে পড়ে থমথমে পরিবেশ। অনেকেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অতীতে ভারত-পাকিস্তান যুদ্ধ দেখা প্রবীণরা বলছেন, এই প্রস্তুতি সত্যিকারের যুদ্ধের ইঙ্গিতও হতে পারে।

    ফিরোজপুরে কাজ করতে আসা বহু মানুষ আতঙ্কে আছেন। উত্তর প্রদেশের বাসিন্দা সন্দীপ কুমার জানান, সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয়স্বজন ফোন করে খোঁজ নিচ্ছেন। সীমান্ত এলাকায় বহিরাগতদের নিয়ে সন্দেহও বাড়ছে।

    স্থানীয় ব্যবসায়ী অনুজ মিত্তাল বলেন, পেহেলগামের হামলার পর থেকেই ব্যবসা বন্ধ। বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছে। মানুষ ঘরে ঘরে রেশন মজুত করছে, অনেকে আবার ঋণ করে।

    তিনি আরও বলেন, সেনারা বাজারে না আসায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

    প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। এর জবাবে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, আর পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। স্থগিত হয় বাণিজ্যও।

    চলমান উত্তেজনার মধ্যে ভারত একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। জবাবে পাকিস্তানও ‘আবদালি’ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যার পাল্লা ৪৫০ কিলোমিটার।

    সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধ পরিস্থিতি ঘনিয়ে উঠেছে। সীমান্তে গোলাগুলি, ব্ল্যাকআউট মহড়া, চুক্তি স্থগিত—সব মিলিয়ে সাধারণ মানুষের মনে জেগেছে একটাই প্রশ্ন— সামনে কী অপেক্ষা করছে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    অর্থনীতি বনাম সামরিক অভিযান—ট্রাম্পের কঠিন সমীকরণ

    মার্চ 10, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ থামানোর পথ খুঁজছে ইসরাইল

    মার্চ 10, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালি নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তার কড়া বার্তা

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.