Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলি পণ্য বয়কটের পথে যুক্তরাজ্যের কো-অপ
    আন্তর্জাতিক

    গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলি পণ্য বয়কটের পথে যুক্তরাজ্যের কো-অপ

    এফ. আর. ইমরানMay 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান কো-অপ সুপারমার্কেট ইসরাইলি সব পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় এ সংক্রান্ত প্রস্তাবে ৭৩ শতাংশ সদস্যের সমর্থন পাওয়া গেছে।

    সংস্থাটির সদস্যদের মতে, গাজায় ইসরাইলের ‘ধ্বংসযজ্ঞ’ ও ‘গণহত্যার’ প্রেক্ষিতে এই সিদ্ধান্ত একটি নৈতিক অবস্থান এবং জবাবদিহির প্রতীক। তারা বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে।

    যদিও প্রস্তাবটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়, কো-অপের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে নীতিমালাগুলোর পর্যালোচনা করে থাকে এবং সদস্যদের মূল্যবোধ ও অবস্থানকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়। আগামী গ্রীষ্মেই এ পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই ইসরাইলি পণ্য সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

    প্রস্তাবটি প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC) এর সহায়তায় উত্থাপিত হয়। সংগঠনটি ভোটের ফলাফলকে যুক্তরাজ্যের জনগণের ন্যায়বিচারের পক্ষে অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে। PSC মুখপাত্র লুইস ব্যাকন বলেন, “কো-অপ এখন দেখিয়েছে, সাধারণ মানুষ ইসরাইলের বর্ণবাদী অর্থনীতি মেনে নিতে রাজি নন।”

    এর আগেও কো-অপ ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। ২০০৭ সালে তারা প্রথমবারের মতো ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেয়। এছাড়া ২০২২ সালে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পণ্য বিক্রিও বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি।

    বিশ্বজুড়ে যখন গাজার পরিস্থিতি নিয়ে করপোরেট সহযোগিতার প্রশ্ন উঠছে, ঠিক তখনই এই সিদ্ধান্ত এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি অভিযানে ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। কো-অপ সদস্যদের দাবি- এমন মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরাইলি পণ্য বিক্রি প্রতিষ্ঠানটির মানবাধিকার ও নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

    বিশ্লেষকরা বলছেন, কো-অপের এই পদক্ষেপ যুক্তরাজ্যের অন্যান্য খুচরা বিক্রেতাদের ওপরও নৈতিক চাপ তৈরি করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে বারবার বিক্ষোভ সত্ত্বেও শাসকগোষ্ঠী কীভাবে টিকে থাকে?

    January 14, 2026
    মতামত

    ইরানে বিক্ষোভ: ধর্মতান্ত্রিক সরকারের টিকে থাকার চ্যালেঞ্জ

    January 14, 2026
    আন্তর্জাতিক

    পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.