Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান-ইসরায়েল সংঘাত: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন আলোচনার কেন্দ্রে?
    আন্তর্জাতিক

    ইরান-ইসরায়েল সংঘাত: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন আলোচনার কেন্দ্রে?

    নাঈম শাহরিয়ারজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংঘাতের সূচনায় যে শব্দ দুটি বারবার শোনা যাচ্ছে- তার একটি হলো ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি আবারো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ইরান দীর্ঘদিন ধরেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং এখন তারা পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি অবস্থানে রয়েছে- এমনটাই দাবি করেন নেতানিয়াহু।

    তার এই মন্তব্যের কয়েকদিন পর ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও। শুরু হয় রীতিমতো সামরিক সংঘাত, যা ১২ দিন ধরে চলে। এই উত্তেজনায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে।

    বিশ্ব পরমাণু নজরদারি সংস্থা IAEA জানায়, পারমাণবিক অস্ত্র বানাতে ইউরেনিয়ামকে ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। আর ইরান এখন পর্যন্ত ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে, যা গত মার্চে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।

    তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। শান্তিপূর্ণ উদ্দেশ্য— যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্যই এই কর্মসূচি চালানো হচ্ছে।

    ইউরেনিয়াম আসলে কী?

    ইউরেনিয়াম একটি ভারী ধাতু। এটি মূলত পৃথিবীর মাটিতেই পাওয়া যায় এবং পারমাণবিক প্রযুক্তিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরেনিয়ামে ভিন্ন ভিন্ন ভরের আইসোটোপ থাকে। এর মধ্যে দুটি প্রধান আইসোটোপ হলো ‘ইউ-২৩৮’ ও ‘ইউ-২৩৫’। প্রাকৃতিক ইউরেনিয়ামের প্রায় ৯৯.৩ শতাংশই ‘ইউ-২৩৮’ এবং মাত্র ০.৭ শতাংশ থাকে ‘ইউ-২৩৫’।

    কিন্তু শক্তি উৎপাদনের জন্য সবচেয়ে দরকারি হলো ‘ইউ-২৩৫’। যেহেতু এটি স্বল্প পরিমাণে পাওয়া যায়, তাই পরমাণু প্রযুক্তিতে এর পরিমাণ বাড়ানোর বিশেষ প্রক্রিয়া প্রয়োজন হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (Uranium Enrichment)।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে হলো— ‘ইউ-২৩৫’ আইসোটোপের অনুপাত বাড়ানো। এর মাধ্যমে শান্তিপূর্ণ প্রয়োগ যেমন বিদ্যুৎ উৎপাদন সম্ভব, তেমনি অস্ত্র তৈরির পথও খুলে যায়।”

    কোন পর্যায়ে এটি উদ্বেগের?

    বিশেষজ্ঞরা বলছেন, ২০ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সাধারণত ‘হাই এনরিচমেন্ট’ হিসেবে বিবেচনা করা হয়। আর ৬০ শতাংশ ছাড়িয়ে গেলে সেটি সামরিক উদ্দেশ্যে ব্যবহারের ঝুঁকি বহন করে। ইরান যেহেতু এই সীমা অতিক্রম করেছে, তাই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

    ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নানা সময়ে আলোচনা হলেও বর্তমান সংঘাত এটিকে আরও জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হলো— এই প্রযুক্তির ব্যবহার আসলে শান্তির জন্য, নাকি ধ্বংসের?

    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী?

    পারমাণবিক শক্তি উৎপাদনের মূল উপাদান হলো ইউরেনিয়াম। তবে সব ইউরেনিয়াম নয়, এর একটি নির্দিষ্ট আইসোটোপ— ইউ-২৩৫— সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আইসোটোপ সহজে বিভাজিত হয় এবং প্রচুর শক্তি তৈরি করে। সমৃদ্ধকরণ মানে এই ইউ-২৩৫-এর ঘনত্ব বাড়ানো। এতে করে এটি শক্তি উৎপাদনে কার্যকর হয়ে ওঠে।

    প্রক্রিয়াটি কীভাবে চলে?

    প্রথমে খনি থেকে তোলা ইউরেনিয়াম আকরিক গুঁড়ো করা হয়। পরিশোধনের মাধ্যমে সেটি ‘ইয়েলো কেক’-এ পরিণত হয়। এরপর রাসায়নিক প্রক্রিয়ায় ‘ইয়েলো কেক’ থেকে তৈরি হয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস।

    এই গ্যাস সেন্ট্রিফিউজ নামে বিশেষ এক যন্ত্রে পাঠানো হয়। সেখানেই শুরু হয় মূল সমৃদ্ধকরণ প্রক্রিয়া।

    সেন্ট্রিফিউজ কীভাবে কাজ করে?

    সেন্ট্রিফিউজ দেখতে অনেকটা টিউবের মতো। এটি অত্যন্ত দ্রুত গতিতে ঘুরে। এর ফলে গ্যাসের মধ্যে থাকা ইউ-২৩৫ এবং ইউ-২৩৮ আলাদা হয়ে যায়। তবে একবারে পুরো কাজ হয় না। হাজার হাজার সেন্ট্রিফিউজ একসাথে ঘণ্টার পর ঘণ্টা ঘোরে, তখনই কাঙ্ক্ষিত মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া যায়।

    বিশেষজ্ঞদের মতে, সেন্ট্রিফিউজ যত আধুনিক হবে, তত দ্রুত ও বেশি পরিমাণ ইউ-২৩৫ উৎপাদন সম্ভব।

    সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবহার

    বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়ামকে সাধারণত ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়। এরপর সেটিকে জ্বালানি রডে রূপান্তর করা হয়। এই রডগুলো পারমাণবিক চুল্লিতে বসানো হয়। চুল্লির ভেতরে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। আর সেই তাপ দিয়ে তৈরি হয় বিদ্যুৎ।

    তবে পারমাণবিক বোমা তৈরি করার জন্য ৯০ শতাংশের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।

    কীভাবে ঘটে পারমাণবিক বিস্ফোরণ?

    বিজ্ঞানীরা বলছেন, প্রতিটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এটিই শক্তির মূল উৎস। নিউক্লিয়ার ফিশন বা বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয়। এতে তৈরি হয় বিশাল শক্তি। এই বিক্রিয়ায় আরও কিছু নিউট্রন তৈরি হয়, যা পাশের পরমাণু ভেঙে দেয়। এভাবে শুরু হয় চেইন রিঅ্যাকশন।

    মাত্র কয়েক সেকেন্ডেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

    বিস্ফোরণের ৩টি মারাত্মক দিক

    ১. তাপ – উৎপন্ন তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস। মানুষ ও বস্তু পুড়ে ছাই হয়ে যেতে পারে।
    ২. চাপ তরঙ্গ – বিস্ফোরণস্থল থেকে বহু দূরের ভবনও ভেঙে পড়ে।
    ৩. তেজস্ক্রিয়তা – ফিশন বিক্রিয়ায় যে বিকিরণ তৈরি হয় তা বহু বছর ধরে মানুষের শরীর ও প্রকৃতিতে ক্ষতিকর প্রভাব ফেলে।
    এর ফলে ক্যান্সার, জন্মগত সমস্যা এবং পরিবেশ দূষণের ঝুঁকি দেখা দেয়।

    কে কতটা শক্তিশালী?

    বিদ্যুৎ উৎপাদনের জন্য কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট হলেও, বোমা তৈরিতে লাগে উচ্চমাত্রায় সমৃদ্ধকরণ।

    যুক্তরাষ্ট্রভিত্তিক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস জানিয়েছে, বর্তমানে ৯টি দেশের কাছে পরমাণু অস্ত্র আছে।
    এগুলো হলো: রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, পাকিস্তান, ভারত, ইসরায়েল এবং উত্তর কোরিয়া।

    পরমাণু শক্তি ব্যবহারে আন্তর্জাতিকভাবে একটি বিভাজন রয়েছে—কোনটা শান্তিপূর্ণ আর কোনটা নয়? বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও গবেষণার মতো কাজে ব্যবহৃত কর্মসূচিকে সাধারণত ‘শান্তিপূর্ণ‘ হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করাই যথেষ্ট। গবেষণা চুল্লির জন্য এই মাত্রা ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই সীমারেখার বাইরে গেলে শান্তিপূর্ণ ব্যবহারের প্রশ্ন ওঠে।

    IAEA শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ওপর নিয়মিত নজরদারি করে। সদস্য রাষ্ট্রগুলোর স্থাপনাগুলো নির্দিষ্ট সময় অন্তর পরিদর্শনও করে সংস্থাটি। তবে যেসব দেশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-তে স্বাক্ষর করেনি, তাদের ক্ষেত্রে IAEA-এর কার্যক্রম সীমিত। এই চুক্তির আওতায় থাকা ১৯১টি দেশের মধ্যে ইসরায়েল নেই, যদিও দেশটি IAEA-এর সদস্য।

    এ কারণে IAEA চাইলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারে না। এমনকি জাতিসংঘের অনুমোদন ছাড়াও ইসরায়েলকে বাধ্য করা যায় না এসব স্থাপনা পরিদর্শনে।

    দীর্ঘদিন ধরেই ধারণা রয়েছে, ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। ষাটের দশক থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এলেও ইসরায়েল কখনও তা স্পষ্টভাবে স্বীকার বা অস্বীকার করেনি। বরং তারা “আমিমুত” বা “ইচ্ছাকৃত অস্পষ্টতা” নীতিতে চলেছে।

    অন্যদিকে, ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ইরান ইতিমধ্যে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির মতো ইউরেনিয়াম অর্জন করেছে। এমন তথ্যই চলতি বছরের মার্চে প্রকাশ করে IAEA।

    তথ্য বলছে, যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট, সেখানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকরণ যুক্তিসঙ্গত নয়। এ কারণেই অনেকে সন্দেহ করছেন, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে।

    ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন নয়। ২০১৫ সালে তারা বিশ্বের ছয়টি পরাশক্তির সঙ্গে (P5+1: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া) একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছায়। ওই চুক্তিতে ইরান সম্মত হয়েছিল যে, তারা তাদের সংবেদনশীল পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে এবং বিনিময়ে অর্থনৈতিক অবরোধ শিথিল করা হবে।

    চুক্তির আওতায় ইরান জানায়, তারা নাতাঞ্জ কেন্দ্রে পুরনো ধরনের ৫০৬০টির বেশি সেন্ট্রিফিউজ বসাবে না। এতে আন্তর্জাতিক পরিদর্শকরাও ইরানের স্থাপনা পরিদর্শনের সুযোগ পায়।

    তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর পরিস্থিতির মোড় ঘুরে যায়। এরপর ইরান আবার উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে, যা বর্তমানে ৬০ শতাংশে পৌঁছেছে।

    এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম শান্তিপূর্ণ ব্যবহার ছাড়িয়ে সম্ভাব্য অস্ত্র তৈরির আশঙ্কাকে সামনে এনে দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে—ইরানের কর্মসূচি কি আদৌ শান্তিপূর্ণ, নাকি অদৃশ্য প্রস্তুতির ইঙ্গিত?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.