ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় দুজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ (শনিবার) জানিয়েছে। রাতের বেলা হওয়া এই হামলায় তিনজন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ (২৮ জুন) এমনটাই প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্স।
এই তথ্য জানিয়েছেন ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কর্তৃপক্ষের পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ২১ তলা বিশিষ্ট একটি ভবনে অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করছেন ফায়ারফাইটাররা এবং অন্ধকার সিঁড়ি দিয়ে বাসিন্দাদের নামিয়ে আনছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, কারণ প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা আপাদত বন্ধ হয়ে গেছে।

