Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৩ পাক সেনা
    আন্তর্জাতিক

    পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৩ পাক সেনা

    হাসিব উজ জামানUpdated:জুন 29, 2025জুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৩ পাক সেনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের উত্তরের অস্থির এলাকা উত্তর ওয়াজিরিস্তানের মির আলীতে ভয়াবহ আত্মঘাতী হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার জন্য সরাসরি প্রতিবেশী ভারতকে দায়ী করেছে পাকিস্তান। তবে নয়াদিল্লি তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

    রোববার (২৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং পাকিস্তানি দৈনিক ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর পৃথক প্রতিবেদনে উঠে এসেছে এই উত্তেজনাকর ঘটনার বিস্তারিত।

    পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী হামলাটি ছিল ‘রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ’, যার পেছনে ছিল ভারত এবং একটি ভারত-সমর্থিত চরমপন্থী গোষ্ঠী, যার নাম “ফিতনা আল-খারিজ”। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। সেনা সদস্যরা হামলাকারীকে প্রথমে শনাক্ত করে থামাতে চাইলেও, সে একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন পাক সেনা।

    হামলায় শুধু সেনাসদস্য নয়, আহত হয়েছেন তিনজন বেসামরিক নাগরিকও— যাদের মধ্যে রয়েছেন দুই শিশু ও এক নারী। তাদের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

    ঘটনার পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযান চালিয়ে ‘খারিজি’ হিসেবে চিহ্নিত ১৪ জন জঙ্গিকে হত্যা করার দাবি করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পুরো এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে এবং হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

    এই হামলার জন্য পাকিস্তান ভারতকে দায়ী করলেও, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় তা প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, “এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

    ঘটনার পর সেনাপ্রধান আসিম মুনির পেশোয়ার কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে বলেন, “এই হামলার পেছনে যারা রয়েছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভারত-সমর্থিত জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তানের লড়াই চলবে, যতক্ষণ না পর্যন্ত এসব শক্তি সম্পূর্ণভাবে নির্মূল হয়।”

    তিনি আরও জানান, শুধু সেনাবাহিনী নয়, খাইবার পাখতুনখাওয়ার পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোও এখন সময়ের দাবি। সেনাবাহিনী তাদের সঙ্গে থাকবে সব সময়।

    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পৃথক বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, “শহীদ সেনারা আমাদের প্রকৃত নায়ক। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।” প্রধানমন্ত্রী বলেন, “ভারত-সমর্থিত এই কাপুরুষোচিত হামলা আমাদের সংকল্পকে ভাঙতে পারবে না। জাতি শহীদদের স্যালুট জানায়।”

    উত্তর ওয়াজিরিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী এক অস্থির অঞ্চল, যেখানে আফগান সীমান্তের ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন ধরেই তৎপর বিভিন্ন জঙ্গিগোষ্ঠী। সাম্প্রতিক বছরগুলোতে এখানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সংখ্যা বেড়েছে। তবে এই হামলায় সরাসরি ভারতকে অভিযুক্ত করায় দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    রায় লেখা যাবে না এআইয়ের ওপর নির্ভর করে: প্রধান বিচারপতি

    আইন আদালত নভেম্বর 22, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.