Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা চ্যালেঞ্জিং: রুবিও
    আন্তর্জাতিক

    ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা চ্যালেঞ্জিং: রুবিও

    এফ. আর. ইমরানআগস্ট 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের সম্পর্কের দিকে প্রতিদিনই নজর রাখছে। রোববার (১৭ আগস্ট) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

    রুবিও রাশিয়া–ইউক্রেন সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, কোনো পক্ষ সমানভাবে থামতে রাজি না হলে কোনো যুদ্ধবিরতিই স্থায়ী হয় না। তিনি ভারত ও পাকিস্তানের সম্পর্কের বিষয়ও উল্লেখ করেন। তিনি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে। যুদ্ধবিরতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেটি বজায় রাখা। প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কী ঘটছে।”

    রুবিও আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। ট্রাম্পও একাধিকবার জানিয়েছেন, তার মধ্যস্থতায় দিল্লি ও ইসলামাবাদ গত মে মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, “এটি হয়তো পারমাণবিক সংঘাতে গড়াতো, আমি তা ঠেকিয়েছি।”

    কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর থামানোর জন্য কোনো চাপ দেওয়া হয়নি’। পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও জানিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে যুদ্ধবিরতি আসে নি।

    পক্ষান্তরে, পাকিস্তান শুরু থেকেই ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে আসছে। ইসলামাবাদে প্রচারণা চালানো হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে সীমান্তে শান্তি ফিরেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও দু’বার ওয়াশিংটন সফর করেছেন। মার্কিন প্রশাসন ইসলামাবাদকে পাশে টানতে তেল সরবরাহ চুক্তিও ঘোষণা করেছে।

    এই প্রেক্ষাপটে ভারতের গুরুত্ব বেড়েছে। কারণ, ওয়াশিংটনের কাছে ভারত কেবল পাকিস্তান প্রসঙ্গেই নয়, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দিল্লি মস্কো থেকে তেল কিনছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে। ফলে মার্কিন কূটনীতি চাইছে ভারতকে কাছে টানতে এবং পাকিস্তানকেও আংশিকভাবে সন্তুষ্ট রাখতে।

    সব মিলিয়ে, মার্কিন প্রশাসনের দৃষ্টিতে ভারত–পাকিস্তান সম্পর্ক এখনও নাজুক এবং তারা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে ভারতের অবস্থান স্পষ্ট—যুদ্ধবিরতি শুধু দিল্লির সিদ্ধান্ত, বাইরের কোনো হস্তক্ষেপে নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে লাভবান রাশিয়া, চাপের মুখে বাংলাদেশসহ অনেক দেশ

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতি

    মার্চ 13, 2026
    আন্তর্জাতিক

    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.