Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের নতুন আইনে পদ হারাতে পারেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী
    আন্তর্জাতিক

    ভারতের নতুন আইনে পদ হারাতে পারেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী

    এফ. আর. ইমরানআগস্ট 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের নতুন পার্লামেন্ট ভবনের সামনে প্রধানমন্ত্রী মোদি ও অন্যান্যরা। ছবি: ডয়চে ভেলে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের কেন্দ্রীয় সরকার একটি নতুন বিল পার্লামেন্টে উত্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবিত বিল অনুযায়ী, দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি কোনো গুরুতর অভিযোগে গ্রেপ্তার বা আটক হয়ে ৩০ দিন কারাগারে বন্দি থাকেন, তাহলে তারা পদে থাকতে পারবেন না এবং ওই পদ বাতিল হয়ে যাবে।

    জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, এই বিল আগামী সোমবার পার্লামেন্টে উত্থাপন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। পরবর্তী ধাপে এটি পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হতে পারে।

    বিলটি সংবিধান সংশোধনমূলক। খসড়া বিলে সংবিধানের ২৩৯এএ অনুচ্ছেদে সংশোধন আনা হবে, যাতে কারাদণ্ডের কারণে মন্ত্রীর পদ হারানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। বিলের ধারা অনুযায়ী, যদি কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয়/রাজ্য সরকারের মন্ত্রী গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন এবং টানা ৩০ দিন জেলে থাকেন, তাহলে তারা আর পদে থাকতে পারবেন না। এই অভিযোগ অবশ্য এমন হতে হবে, যার জন্য পাঁচ বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড হতে পারে। ৩০ দিন পর পদ হারানো এই প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে।

    বিলে উল্লেখ আছে, যদি গ্রেপ্তারের পরে ব্যক্তিকে ছাড়া দেওয়া হয়, তবে তিনি পুনরায় পদে ফিরে আসতে পারবেন।

    ভারতের প্রচলিত রাজনৈতিক প্রথা অনুযায়ী, মুখ্যমন্ত্রীরা অভিযোগ উঠলে সাধারণত পদত্যাগ করেন। অতীতে লালুপ্রসাদ যাদব, হেমন্ত সোরেন ও জয়ললিতা এই উদাহরণ দেখিয়েছেন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল আবগারি কেলেঙ্কারির অভিযোগে আটক হওয়ার পরও ছয় মাস পদে থাকেন। পরে পদত্যাগ করেন এবং তার দল থেকে অন্য নেতা অতিশি (সিং) মুখ্যমন্ত্রী হন।

    ভারতে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকা কোনো নেতাকে জেলে পাঠানো হয়নি। সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও পদত্যাগের পর দুর্নীতির অভিযোগের মুখোমুখি হন, পরে সর্বোচ্চ আদালত তাকে অভিযোগমুক্ত ঘোষণা করে।

    বিরোধী দলগুলো জানিয়েছে, আজ বুধবার তারা বৈঠক করে নতুন বিল নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করবে। তবে কংগ্রেসের রাজ্যসভা সদস্য ও কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মণু সিংভি সামাজিক মাধ্যমে লিখেছেন, “গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো নীতি নেই। বিরোধী নেতাদের যেকোনোভাবে গ্রেপ্তার করা সম্ভব। ভোটে হারের পরে কোনো বিরোধী মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর সবচেয়ে সহজ উপায় হতে পারে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তাদের গ্রেপ্তার করা এবং ৩০ দিন কারাগারে রাখা। ক্ষমতাসীন দলের মুখ্যমন্ত্রীকে কখনও গ্রেপ্তার করা হবে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে যেভাবে নতুন কূটনৈতিক উচ্চতায় উঠল পাকিস্তান

    এপ্রিল 18, 2026
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে সোমবার যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা

    এপ্রিল 18, 2026
    আন্তর্জাতিক

    পরমাণু প্রশ্নে ইরান পায় নিষেধাজ্ঞা, ইসরায়েল পায় স্বাধীনতা—কেন এই দ্বৈত মানদণ্ড?

    এপ্রিল 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.