Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত সীমান্তে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক
    আন্তর্জাতিক

    ভারত সীমান্তে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

    সিভি ডেস্কUpdated:আগস্ট 24, 2025আগস্ট 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসএফ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে আটক করার দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে তারা। তবে ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি বিএসএফ।

    বিএসএফ কর্মকর্তাদের দাবি, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সীমান্তের একটি কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। তার সন্দেহজনক আচরণ দেখে বিএসএফ সদস্যরা এগিয়ে যান এবং পরে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেন।

    ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে দেখা যায় তিনি বাংলাদেশ পুলিশের সদস্য। তবে তিনি কেন ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিএসএফ। এ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

    এদিকে একই দিনে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের মন্ত্রিসভা ঘোষণা দিয়েছে, আর কোনো প্রাপ্তবয়স্ককে আধার কার্ড দেওয়া হবে না। তবে তফসিলি উপজাতি, তফসিলি জনজাতি এবং চা-শ্রমিক সম্প্রদায়ের জন্য এক বছরের অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে।

    মন্ত্রিসভার বৈঠক শেষে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, গত এক বছরে সীমান্তে একের পর এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকালও সাতজনকে ফেরত পাঠানো হয়েছে। তবে সবাইকে আটক করা সম্ভব হয়েছে কি না তা নিশ্চিত নয়।

    মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাই, যাতে কেউ অবৈধভাবে আসামে ঢুকে আধার কার্ড নিতে না পারে। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সেই দরজা আমরা পুরোপুরি বন্ধ করতে চাই।’’

    তিনি জানান, এক বছরের সুযোগের পরও কেউ বাদ পড়লে তাকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের (ডিসি) কাছে আবেদন করতে হবে। এরপর ডিসি পুলিশ সুপার, ফরেনার্স ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট সব সংস্থার মতামত নিয়ে খুব সীমিত ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ঢাকায় কাল বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ৮৪ শতাংশ ফায়ার স্টেশনে নেই স্টেশন অফিসার, ভারপ্রাপ্তদের হাতে অগ্নিনিরাপত্তার দায়

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.