Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে উদ্বেগ
    আন্তর্জাতিক

    বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে উদ্বেগ

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে দিল্লিতে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন ভারতের সাবেক শীর্ষ কূটনীতিক, আমলা ও গবেষকরা। সেখানে উঠে আসে ভারতের নিরাপত্তা, রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে নানা মতামত।

    ভারতের সাবেক আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জহর সরকার বিশ্বাস বলেন, “বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে এবং সবচেয়ে বেশি হলো মানতে হবে। ভোটাররা যাকে বেছে নেবে, তাকেই আমাদের গ্রহণ করতে হবে।”

    তিনি আরো যোগ করেন, বাংলাদেশের নির্বাচনী ফলাফলের আগে ভারতের উচিত হবে কোনো প্ররোচনায় না জড়িয়ে অপেক্ষা করা।

    ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আলোচনায় বলেন, ভুল কোনো সরকার ক্ষমতায় এলে ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ ও নিরাপত্তার জন্য তা উদ্বেগজনক হতে পারে।

    তার মতে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি কখনোই ভারতের জন্য ‘শুধু তাদের ব্যাপার’ হয়ে থাকতে পারে না, কারণ এতে ভারতের সরাসরি স্বার্থ জড়িত।

    আলোচনায় অংশ নেন ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্তও। তিনি মনে করেন, বাস্তবতায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না এবং ভারতকে এই পরিস্থিতি স্বীকার করতে হবে।

    তার মতে, অতীত নির্বাচনে ভারতের নিরঙ্কুশ সমর্থন তাদের নৈতিক অবস্থান দুর্বল করেছে। তিনি আরো উল্লেখ করেন, “বাংলাদেশ যা ঠিক করবে, ভারতকে সেটাই মেনে নিতে হবে।”

    দত্ত বলেন, জামায়াতে ইসলামীর প্রভাব নতুনভাবে বাড়ছে, বিশেষত ছাত্র সংসদ নির্বাচনে তাদের জয় প্রমাণ করছে তারা কার্যত ‘জামায়াত ২.০’। সাম্প্রতিক ঢাকা সফরে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, জামায়াত নিজেদের অতীত অবস্থান থেকে সরে এসে নতুনভাবে উপস্থাপন করছে। তবে তিনি সতর্ক করেন, কথার আকর্ষণে নয়, বাস্তবতায় ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।

    অন্যদিকে, হর্ষবর্ধন শ্রিংলা জামায়াতকে মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “চিতাবাঘ যেমন ডোরা বদলায় না, জামায়াতও পাল্টাবে না।”

    আলোচনা সভায় বক্তারা একমত হন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যেই দলই ক্ষমতায় আসুক, ভারতের উচিত তাদের সঙ্গে কাজ করা। তবে একইসঙ্গে ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে প্রাধান্য দিয়ে এগোতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাওরে ২ হাজার টাকা দৈনিক মজুরিতেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক

    মে 3, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলায় নিহত আরও ৪১

    মে 3, 2026
    বাংলাদেশ

    বার নির্বাচনের আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ, নতুন সমীকরণ

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.