Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলছে একের পর এক মরদেহ
    আন্তর্জাতিক

    গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলছে একের পর এক মরদেহ

    এফ. আর. ইমরানঅক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভয়াবহ ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধের পর উদ্ধারকর্মীরা অবশেষে ধ্বংসস্তূপে প্রবেশ করে মরদেহ উদ্ধারের কাজ শুরু করতে পেরেছেন।

    বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালের মর্গে মোট ১৫৫টি মরদেহ আনা হয়েছে। এর মধ্যে ১৩৫টি মরদেহই উদ্ধার করা হয়েছে ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচ থেকে। বোমাবর্ষণ বন্ধ এবং ইসরায়েলি সেনাদের জনবহুল এলাকা থেকে সরে যাওয়ার পরই উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়।

    ওয়াফার তথ্য অনুযায়ী, গাজা সিটির আল-শিফা হাসপাতালে ৪৩টি মরদেহ, একই অঞ্চলের আল-আহলি আরব হাসপাতালে ৬০টি, নুসেইরাতের আল-আওদা হাসপাতালে ৪টি, দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে ১৬টি এবং খান ইউনিসের নাসের হাসপাতালে ৩২টি মরদেহ পাঠানো হয়েছে।

    হাসপাতাল সংশ্লিষ্ট এক সূত্র জানায়, দখলদার বাহিনীর হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে গাজা সিটির দক্ষিণাঞ্চলে ঘাবুন পরিবারের ওপর শুক্রবার ভোরে চালানো হামলায় একই পরিবারের ১৬ জন প্রাণ হারান। এছাড়া রাদওয়ান এলাকায় একজন এবং খান ইউনিসে আরও দুজন নিহত হন।

    যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় এসব হামলা ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে কি না তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জীবিত ও কিছু মৃত জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নিয়ে ইরানের নতুন প্রস্তাব

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, মুখোমুখি আফগানিস্তান ও পাকিস্তান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরানের প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.