Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দিল্লিতে দূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ
    আন্তর্জাতিক

    দিল্লিতে দূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ

    এফ. আর. ইমরানUpdated:অক্টোবর 25, 2025অক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতিকী ছবি। সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মারাত্মক বায়ুদূষণ ও ঘন ধোঁয়াশা মোকাবিলায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর উদ্যোগ নিয়েছে সরকার। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপনের প্রযুক্তির মাধ্যমে এই বৃষ্টি ঘটিয়ে বাতাসে থাকা ক্ষতিকর ধুলিকণা ও দূষণ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২৯ অক্টোবর কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮, ২৯ ও ৩০ অক্টোবর শহরের আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আইআইটি কানপুরের সহযোগিতায় রাজধানীর উত্তর বুরারি এলাকায় পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত করা হয়েছে।

    ক্লাউড সিডিং কী এবং কেন এই উদ্যোগ?

    ‘ক্লাউড সিডিং’ হলো আবহাওয়া নিয়ন্ত্রণের এক বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেখানে বিমান থেকে সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক ছিটিয়ে মেঘের জলকণাগুলোকে একত্রিত করা হয়, ফলে কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি হয়।

    বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় প্রায়ই শীর্ষে থাকে ৩ কোটি মানুষের শহর নয়াদিল্লি। প্রতিবছর শীত মৌসুমে খড় পোড়ানো, শিল্পকারখানার নির্গমন ও যানবাহনের ধোঁয়ার কারণে শহরের আকাশ ঘন ধোঁয়াশায় ঢেকে যায়।

    বিশেষজ্ঞদের মতে, এ সময় বাতাসে পিএম ২.৫ কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার বহু গুণ বেশি থাকে। সম্প্রতি দীপাবলি উৎসবে আতশবাজি পোড়ানোর পর দূষণের মাত্রা আরো বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    মতামত

    যিশুর মূর্তি ভাঙা ইসরায়েলের খ্রিস্টান নিশ্চিহ্ন করার চলমান প্রচেষ্টারই একটি অংশ

    এপ্রিল 27, 2026
    মতামত

    ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ইসরায়েল–যুক্তরাষ্ট্র কেন মারাত্মকভাবে ভুল ছিল?

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.