Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হামাস
    আন্তর্জাতিক

    টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হামাস

    এফ. আর. ইমরানঅক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হামাস। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। কায়রোতে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গোষ্ঠীর হাইকমান্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

    হামাসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গাজা উপত্যকার প্রশাসনিক ক্ষমতা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরে রাজি আছি। আশা করি, সরকারটি গাজার প্রশাসন দক্ষভাবে পরিচালনা করবে, বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা দেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।”

    গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ পয়েন্টের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেন। এর অংশ হিসেবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিন বন্দিদের মুক্তি দেওয়া হবে, ত্রাণ প্রবেশ বাধাহীন করা হবে এবং শেষে গাজায় নিরপেক্ষ, অরাজনৈতিক ও অসামরিক সরকার গঠন করা হবে। এই সরকারকে ‘টেকনোক্র্যাট’ সরকার বলা হয়েছে।

    প্রাথমিক অবস্থায় হামাস অংশগ্রহণের পাশাপাশি সরকারের নিরাপত্তা বিভাগের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু মিসরের সঙ্গে আলোচনার পর এই অবস্থান থেকে সরে আসে। হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই মিসরের সঙ্গে গোষ্ঠীর গভীর আস্থা রয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে মিসর, যুক্তরাষ্ট্র ও কাতার সক্রিয় ভূমিকা পালন করছে।

    হামাসের হাইকমান্ড জানিয়েছেন, তাদের লক্ষ্য স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন। এই উদ্দেশ্যে তারা ফিলিস্তিনি সক্রিয় সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করতে চায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজার পাশে এক বিলিয়ন ডলার সহায়তা, বড় উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের

    জুলাই 13, 2026
    মতামত

    স্কট বেসেন্টের ‘অর্থনৈতিক কূটনীতি’ কীভাবে মার্কিন জবরদস্তিকে ন্যায্যতা দেয়?

    জুলাই 13, 2026
    মতামত

    সামরিকের জন্য স্টারমারের বিনিয়োগ পরিকল্পনা এখন বার্নহামের গলার শিকল

    জুলাই 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.