Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলকে প্রতিশ্রুতি পালনে বাধ্য করতে হবে: তুরস্কের কড়া আহ্বান
    আন্তর্জাতিক

    ইসরায়েলকে প্রতিশ্রুতি পালনে বাধ্য করতে হবে: তুরস্কের কড়া আহ্বান

    এফ. আর. ইমরানঅক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো ইসরায়েলকে কার্যকরভাবে পালন করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি এ উদ্দেশ্যে নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার মাধ্যমে চাপ তৈরির আহ্বান জানিয়েছেন। এরদোগান আরো জানান, গাজার জন্য যা কিছু প্রয়োজন তা দিতে তুরস্ক প্রস্তুত।

    তিন দিনের উপসাগরীয় সফর শেষে শুক্রবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, “ইসরায়েলকে তার প্রতিশ্রুতি মানতে বাধ্য করতে হবে—নিষেধাজ্ঞা আর অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে। আমরা ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি এবং তা অব্যাহত রাখব।”

    গাজার পুনর্গঠন ও তুর্কি সেনার ভূমিকা-

    এরদোগান জানান, ‘গাজা টাস্ক ফোর্স’ নিয়ে বহুমাত্রিক আলোচনা চলছে এবং তুরস্ক গাজার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজায় তুর্কি সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় এরদোগান বলেন, “সেনার কাঠামো বা ধরন এখনও নির্ধারিত হয়নি। আমরা প্রাথমিক অবকাঠামোগত কাজ চালাচ্ছি।”

    তিনি জোর দিয়ে বলেন, “গাজা ইসলামি বিশ্বের জন্য এক বড় পরীক্ষা। গাজার পুনর্জাগরণ শুধুমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। একা তুরস্ক, মিশর বা অন্য কোনো উপসাগরীয় দেশ এটি করতে পারবে না।” সফরকালে তিনি বিভিন্ন দেশে বিস্তারিত বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীকে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য পাঠিয়েছেন। এরদোগান উপসাগরীয় দেশগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন—“এখন কথার নয়, কাজের সময়।”

    মানবিক সহায়তা-

    এরদোগান আশাবাদ প্রকাশ করে বলেন, “গাজা আবার দাঁড়াবে—এতে কেউ সন্দেহ করবেন না।” তিনি গাজার জন্য অবিরাম মানবিক সহায়তার গুরুত্বেও জোর দেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের পর তুরস্ক ফিলিস্তিনি জনগণের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছে। মানবিক সাহায্য, কূটনৈতিক মধ্যস্থতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করাই দেশের মূল কার্যক্রম।

    তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় মানবিক অভিযান। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার টনের বেশি সহায়তা পাঠানো হয়েছে। ১৬টি কার্গো জাহাজ এবং ১৪টি বিমান খাদ্য, পানি, তাঁবু, কম্বল, স্বাস্থ্যসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে। এর মধ্যে ২৫ হাজার টন খাদ্য, ৩ হাজার টন পানীয় জল এবং ২৪৭ টন চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

    এরদোগান বলেন, তুরস্ক কখনো মিশরে সাহায্য পাঠানো বন্ধ করেনি এবং সরকারি পাশাপাশি বেসরকারি সংস্থার পাঠানো সহায়তাও গাজায় পৌঁছাচ্ছে। সম্প্রতি “১৭তম কাইন্ডনেস শিপ” এল-আরিশ বন্দরে পৌঁছেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু

    এপ্রিল 27, 2026
    মতামত

    যিশুর মূর্তি ভাঙা ইসরায়েলের খ্রিস্টান নিশ্চিহ্ন করার চলমান প্রচেষ্টারই একটি অংশ

    এপ্রিল 27, 2026
    মতামত

    ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ইসরায়েল–যুক্তরাষ্ট্র কেন মারাত্মকভাবে ভুল ছিল?

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.