Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক আলোচনা নাকচ করল সিরিয়া
    আন্তর্জাতিক

    ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক আলোচনা নাকচ করল সিরিয়া

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 11, 2025নভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্বাভাবিক করার কোনো আলোচনা আপাতত সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন।

    এই ঘোষণাটি এসেছে তখনই যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করছেন। বিষয়টি মঙ্গলবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে জানানো হয়েছে।

    সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আল শারা বলেন, “যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার পরিস্থিতি তা থেকে ভিন্ন। আমাদের সীমান্ত ইসরায়েলের সঙ্গে রয়েছে এবং ১৯৬৭ সাল থেকে ইসরায়েল গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে আমরা সরাসরি কোনো আলোচনায় যাচ্ছি না। সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনা আয়োজনের ক্ষেত্র তৈরি করতে পারে।”

    প্রেসিডেন্ট আল শারা আরো উল্লেখ করেন, “২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরো বাড়িয়েছে। এটি সিরিয়ার জন্য একটি বাস্তব ও বড় সংকট তৈরি করেছে।”

    উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হয়েছিল। এটিই মূলত আব্রাহাম অ্যাকর্ডস। ট্রাম্প সম্প্রতি আশাপ্রকাশ করেছিলেন, সিরিয়া ও সৌদি আরবও শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে।

    অপরদিকে, আইএসবিরোধী বৈশ্বিক জোটে সিরিয়ার অংশগ্রহণ বিষয়ে আল শারা বলেন, “আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কিছু কারণেই আছে। তবে ভবিষ্যতে এটি সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে। এই বিষয়ে আলোচনা এবং আইএস ইস্যুতে পারস্পরিক সমঝোতা জরুরি।”

    সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তাফা জানিয়েছেন, সিরিয়া ইতোমধ্যেই আইএসবিরোধী বৈশ্বিক জোটের সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। তবে এই চুক্তি পূর্ণত রাজনৈতিক, এতে সামরিক বিষয় এখনও অন্তর্ভুক্ত হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    শান্তি চাইলে সরাসরি যোগাযোগের আহ্বান ট্রাম্পের

    এপ্রিল 26, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.