Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রোমানিয়ায় বাড়ছে অভিবাসী শ্রমিকদের ঝুঁকি
    আন্তর্জাতিক

    রোমানিয়ায় বাড়ছে অভিবাসী শ্রমিকদের ঝুঁকি

    এফ. আর. ইমরাননভেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রোমানিয়ার শ্রমবাজারের ঘাটতি পূরণে বিদেশি কর্মীর অবদান দিন দিন বাড়ছে। তবে চরম ডানপন্থি রাজনীতি, অনলাইনে ঘৃণাচর্চা এবং পথে-ঘাটে সহিংসতা বৃদ্ধির ফলে যাঁদের ওপর দেশের শ্রমবাজার নির্ভর করছে, সেই বিদেশি শ্রমিকরাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন।

    একসময় ইউরোপের বিভিন্ন দেশে কর্মী সরবরাহের জন্য পরিচিত ছিল রোমানিয়া। অথচ এখন দেশটি উল্টো চাপের মুখে—বিদেশি শ্রমিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে এবং শোষণের ঝুঁকিও ক্রমেই বিস্তৃত হচ্ছে।

    বুখারেস্টে কাজ করা ২৯ বছর বয়সি বাংলাদেশি ফুড ডেলিভারি রাইডার সাব্বিরুল আলম অন্ধকার নামলেই আর কাজ করতে সাহস পান না। আগস্টে এক বাংলাদেশি রাইডারের ওপর হামলা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।

    সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, “আমি ভয় পাচ্ছি।” রোমানিয়ার পতাকাঙ্কিত কালো ক্যাপ মাথায় দিয়ে আলম বলেন, “মানুষ খুব রেগে আছে বলে মনে হয়।”

    তিনি যে ঘটনার কথা উল্লেখ করেন, সেটি ছিল রাস্তায় একজন বাংলাদেশি অভিবাসীকে লক্ষ্য করে কটূক্তি ও হামলার ঘটনা। আক্রমণকারী চিৎকার করে বলছিল, “দেশে ফিরে যাও!” এবং “তুমি আক্রমণকারী!”

    এ ঘটনার ঠিক কয়েক দিন আগে চরম ডানপন্থি দল এইউআর–এর এক নেতা ফেসবুকে রোমানিয়ানদের আহ্বান জানান, তারা যেন বিদেশি রাইডারদের কাছ থেকে খাবার গ্রহণ না করেন। এরপরই হামলাটি ঘটে।

    রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর ডান ঘটনাটিকে “বিদেশি–বিদ্বেষী সহিংসতা” হিসেবে নিন্দা জানান। তিনি বলেন, বিদেশিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যই এমন ঘটনার জন্ম দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেন, “শব্দের বাস্তবতা কখনও কখনও নাটকীয় পরিণতি ডেকে আনে।”

    অপরিহার্য, তবুও অবাঞ্ছিত-

    রোমানিয়ার বিপুলসংখ্যক শ্রমিক ভালো চাকরির আশায় বিদেশে চলে যাওয়ায় দেশটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় শ্রম সংকটের মুখে পড়ে। ২০২৪ সালের শেষে ইইউ–বহির্ভূত দেশ থেকে অন্তত ১ লাখ ৪০ হাজার কর্মী নির্মাণ, উৎপাদন, বাণিজ্য ও হোটেল–রেস্তোরাঁ খাতে আনুষ্ঠানিকভাবে কাজ করছিলেন। এদের বেশিরভাগই নেপাল, শ্রীলঙ্কা, তুরস্ক ও ভারতের।

    তবে বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের প্রতি বিদ্বেষও বাড়ছে। রোমানিয়ার এমপ্লয়ার্স’ ফেডারেশন অব লেবার ফোর্স ইমপোর্টার্স-এর প্রেসিডেন্ট রোমুলুস বাদেয়া বলেন, হামলাগুলো এখনও বিচ্ছিন্ন হলেও তিনি আশঙ্কা করেন যেন এগুলো কোনো প্রবণতায় পরিণত না হয়।

    তিনি জানান, অনলাইনেও ঘৃণামূলক কথা ও মিথ্যা দাবি ছড়াচ্ছে—যেমন, “বিদেশিরা আমাদের চাকরি নিয়ে নিচ্ছেন।”

    সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে দেখা গেছে, ডেলিভারি রাইডাররা খাবারের ব্যাগে লিখছেন “আমি রোমানিয়ান”— সন্দেহ ও বিদ্বেষের মধ্যে নিজেদের রক্ষার নীরব প্রচেষ্টা হিসেবে।

    ইউরোপীয় কাউন্সিলের বৈষম্যবিরোধী সংস্থা ইসিআরআই সতর্ক করেছে, রাজনৈতিক বক্তব্য, সংবাদমাধ্যম এবং অনলাইনে ঘৃণামূলক ভাষার ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। এখন রোমানিয়ান পার্লামেন্টের এক–তৃতীয়াংশ আসন চরম ডানপন্থি দলগুলোর দখলে; বিশেষজ্ঞেরা বলছেন, অভিবাসীদের প্রতি ঘৃণা মূলধারার রাজনীতিতে প্রবেশের ঝুঁকি তৈরি করছে।

    ভুয়া তথ্যও দ্রুত ছড়াচ্ছে। এইউআর নেতা জর্জ সিমিওন দাবি করেছেন, অভিবাসীদের রোমানিয়ানদের চেয়ে ভালো বাসস্থান দেওয়া হচ্ছে। কিন্তু ভবন মালিকেরা স্পষ্ট করে বলেছেন, অ্যাপার্টমেন্টগুলো সব শ্রমিকদের জন্যই, কোনো বৈষম্য নেই।

    অনিয়মিত সীমান্ত পারাপার কমলেও শোষণ কমেনি-

    ২০২৩ সাল থেকে রোমানিয়ার সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এসেছে। সার্বিয়ার সঙ্গে যৌথ অভিযান, ফ্রন্টেক্সের উপস্থিতি এবং ইইউর দ্রুততর ফেরত প্রক্রিয়ার ফলে অনিয়মিত সীমান্ত পারাপার ব্যাপকভাবে কমেছে।

    ২০২৪ সালে অন্তত ১৮,৩৯৬ বিদেশিকে সীমান্তে শনাক্ত করা হয়, যার বড় অংশ ইউক্রেনীয় শরণার্থী।

    ক্রোয়েশিয়া শেঙ্গেনে যোগ দেওয়ার পর রুট পরিবর্তনের ফলে অনিয়মিত প্রবেশের চেষ্টা কমেছে। একই সময়ে কাজের ভিসার নিয়মও কঠোর করেছে রোমানিয়া।

    তবে শ্রমিকদের অনিশ্চয়তা কমেনি। বরং নির্মম শোষণের কারণে অনেকেই পশ্চিম ইউরোপে ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন।

    বাংলাদেশিরা নিয়মিত থেকে অনিয়মিত হয়ে পড়ছেন-

    নানা আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রোমানিয়ায় যে কর্মীরা নিয়মিত ভিসায় গিয়েছিলেন, তাদের বড় অংশ প্রতিশ্রুত চাকরি না পাওয়া বা চুক্তি লঙ্ঘনের কারণে অনিয়মিত অবস্থায় পড়ে গেছেন। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, হাঙ্গেরি হয়ে পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করা অনিয়মিতদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে।

    ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, রোমানিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক নিয়মিত বেতন না পাওয়া, চুক্তি পরিবর্তন এবং কর্মপরিবেশ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন। এসব কারণে কেউ কেউ বলকান রুট ধরে পশ্চিম ইউরোপে ঢোকার চেষ্টা করেছেন।

    রোমানিয়ায় বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিকদের ঋণ–দাসত্ব, নথি বাজেয়াপ্ত করা এবং নিয়োগকর্তার সঙ্গে অন্যায় চুক্তির ঘটনাগুলোও মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরেছে। তাদের মতে, এসব শোষণ অভিবাসীদের অনিয়মিতভাবে দেশ ছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    শান্তি চাইলে সরাসরি যোগাযোগের আহ্বান ট্রাম্পের

    এপ্রিল 26, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.