Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির মধ্যে ৪ জনের মৃত্যু
    আন্তর্জাতিক

    লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির মধ্যে ৪ জনের মৃত্যু

    হাসিব উজ জামানUpdated:নভেম্বর 16, 2025নভেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লিবিয়ার উপকূলে আবারও ঘটলো নৌকাডুবির মর্মান্তিক ঘটনা। এতে কমপক্ষে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। শনিবার (১৫ নভেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে তথ্যটি জানায়। খবর আল–জাজিরা।

    দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, উপকূলীয় শহর আল-খুমসের কাছাকাছি সাগরসীমায়। রেড ক্রিসেন্ট জানায়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকিরা জীবিত আছেন কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

    আরেকটি নৌকা থেকেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। সেই নৌকায় মোট ৬৯ জন ছিলেন—দুইজন মিশরীয়, বাকিরা সুদানের নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু ছিল। এই নৌকার যাত্রীদের সবার অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

    ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। ফলে নৌডুবি, নিখোঁজ হওয়া এবং মৃত্যু এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

    লিবিয়ান রেড ক্রিসেন্ট উদ্ধার করা যাত্রীদের ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—কেউ থার্মাল ব্ল্যাঙ্কেটে মোড়া, আবার কারও মরদেহ কালো বডিব্যাগে রাখা। উদ্ধারকাজে অংশ নেয় লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ। নিহতদের মরদেহ স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগের দিন, বুধবার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়—লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হয়েছেন, যাদের সবাইকে মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।

    সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূলে একের পর এক নৌকাডুবিতে বহু প্রাণহানি ঘটছে। জাতিসংঘের সাম্প্রতিক বৈঠকেও বেশ কয়েকটি দেশ লিবিয়ার অভিবাসী আটককেন্দ্রগুলো দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    শান্তি চাইলে সরাসরি যোগাযোগের আহ্বান ট্রাম্পের

    এপ্রিল 26, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.