Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ বাহিনীর হামলায় নিহত ২৬
    আন্তর্জাতিক

    ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ বাহিনীর হামলায় নিহত ২৬

    এফ. আর. ইমরাননভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: এপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলের আবাসিক এলাকায় এক রাতে নিহত হয়েছেন ২৬ জন এবং আহত হয়েছেন আরো ৭৭ জন। নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং আহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছেন।

    গত মঙ্গলবার রাতে তেরনোপিলে হামলা চালানো হয়। শহরটি পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি অবস্থিত। নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে।

    মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, একই রাতে তেরনোপিল, লভিভ এবং খারকিভ শহরে রুশ বাহিনী ৪৮৩টি ড্রোন এবং ৪৮টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা প্রায় ৪৪২টি ড্রোন ও ৪২টি ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত করে। এই ছয়টি ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৬ জন নিহত হন।

    নিহত তিন শিশুর বয়স যথাক্রমে ৫, ৭ এবং ১৬ বছর। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের মধ্যে ১৯ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। এদের মধ্যে তিন শিশুও রয়েছেন।

    হামলার পর ইউক্রেনের জাতীয় জরুরি অবস্থা পরিষেবা বাহিনীর ৪৫টি ইউনিটের ১৬০ জন সদস্য তেরনোপিলের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের নিহত ও আহতকে উদ্ধার করতে সক্ষম হন।

    প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে বার্তা দিয়ে বলেন, “ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রুশ বাহিনীর প্রতিটি আক্রমণ আমাদের মনে করিয়ে দেয় যে বৈশ্বিক চাপ এখনও কার্যকর হচ্ছে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন সামরিক বাহিনী প্রতি বছর শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য: পিট হেগসেথ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরাইলের নতুন হামলায় প্রাণ গেল ৬ জনের

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.