Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফিলিস্তিনিদের উচ্ছেদে যুদ্ধাপরাধ দেখছে এইচআরডব্লিউ
    আন্তর্জাতিক

    ফিলিস্তিনিদের উচ্ছেদে যুদ্ধাপরাধ দেখছে এইচআরডব্লিউ

    এফ. আর. ইমরাননভেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

    সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত এলাকায় সামরিক অভিযান চালিয়ে তিনটি শরণার্থী শিবির থেকে প্রায় ৩২ হাজার ফিলিস্তিনিকে জোর করে সরিয়ে দিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। শুক্রবার (২১ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য প্রকাশ করে।

    বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে ইসরায়েলের কথিত “অপারেশন আয়রন ওয়াল”-এর বিশ্লেষণ তুলে ধরা হয়। ফিলিস্তিনিদের লক্ষ্য করে পরিচালিত এই অভিযান শুরু হয় ২১ জানুয়ারি জেনিন শরণার্থী শিবিরে। পরে তা তুলকারেম, নুর শামসসহ পশ্চিম তীরের উত্তরাঞ্চলের আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। এইচআরডব্লিউ-এর হিসাবে, তিনটি শিবিরের প্রায় ৩২ হাজার মানুষ বাধ্য হয়ে এলাকা ছাড়ে—১৯৬৭ সালের পর পশ্চিম তীরে এটিই সবচেয়ে বড় উচ্ছেদ।

    উচ্ছেদ হওয়া নাদিম এম, ৬০ বছর বয়সী চার সন্তানের জনক, বলেন যে ইসরায়েলি সেনারা প্রথমে তাকে জিপ-টাই দিয়ে বেঁধে তার বাড়ি তল্লাশি করে। এরপর তাকে ও পরিবারকে স্থান ছাড়তে বলা হয়। সেনারা সতর্ক করে জানায়, তারা যদি পাশের দিকে সরে যাওয়ার চেষ্টা করে, তবে আশপাশের উঁচু স্থানে অবস্থান নেওয়া স্নাইপাররা গুলি করবে।

    প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী ৮৫০টি ফিলিস্তিনি বাড়ি ও অন্যান্য স্থাপনা ধ্বংস করেছে। কিন্তু সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, এমনকি প্রতিবন্ধী মানুষের প্রয়োজনও বিবেচনায় আনা হয়নি।

    সংস্থাটি জানায়, দখলকৃত অঞ্চলের আইন লঙ্ঘন করে জোর করে মানুষের বসবাস পরিবর্তন করা হয়েছে—যা যুদ্ধাপরাধ। তাদের মতে, এসব পদক্ষেপ “জোরপূর্বক জনসংখ্যা স্থানান্তর এবং সাধারণ জনগণের বিরুদ্ধে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন”, যা আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

    এইচআরডব্লিউ ইসরায়েলকে ধ্বংসযজ্ঞ বন্ধ করতে, উচ্ছেদ হওয়া মানুষদের ফেরার সুযোগ দিতে, মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে।

    জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, তারা এই প্রতিবেদনের বিষয়ে অবগত। তাঁর ভাষ্যে, পশ্চিম তীরে যা ঘটছে, জাতিসংঘ দীর্ঘদিন ধরে সে বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে—ইসরায়েলি কর্তৃপক্ষকে ব্যক্তিগত ও প্রকাশ্যে উভয়ভাবেই সতর্ক করা হয়েছে।

    ২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যা শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন আরও বেড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনা ও সশস্ত্র বসতকারীদের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৭৬ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ হাজার ৭০০ জনেরও বেশি। এছাড়া ২০ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনিকে অপহরণ করা হয়েছে।

    চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মতামত দেয় যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ। আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার নির্দেশও দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন সামরিক বাহিনী প্রতি বছর শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য: পিট হেগসেথ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরাইলের নতুন হামলায় প্রাণ গেল ৬ জনের

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.