Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা–ইন্দোনেশিয়া, দুই দেশে প্রাণহানি অন্তত ৩৭১
    আন্তর্জাতিক

    বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা–ইন্দোনেশিয়া, দুই দেশে প্রাণহানি অন্তত ৩৭১

    এফ. আর. ইমরাননভেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৃষ্টিপাতে তলিয়ে গেছে শ্রীলঙ্কার শহুরে এলাকার রাস্তাঘাট। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা এবং টানা বর্ষণে এখন পর্যন্ত অন্তত ৩৭১ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে শ্রীলঙ্কায় কয়েকদিনের প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয় এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী সেখানে প্রাণহানি হয়েছে ১২৩ জনের, নিখোঁজ রয়েছেন আরো প্রায় ১৩০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

    ইন্দোনেশিয়াতেও একই সময়ে বন্যা ও ভূমিকম্পে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৮ জন, আর নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ ধীরগতিতে চলছে, কারণ তীব্র স্রোতে ভেঙে যাওয়া রাস্তাঘাট ভেসে গেছে, অনেক স্থানে উদ্ধারদল পৌঁছাতেই পারছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা প্রদেশের মধ্য তাপানুলি এলাকা ও এর আশপাশের অঞ্চল।

    গত সপ্তাহে অস্বাভাবিক বৃষ্টিপাতে সুমাত্রার নদীগুলোর পানি দ্রুত বাড়তে থাকে এবং উপচে পড়া পানি পাহাড়ি গ্রামগুলোতে ঢুকে পড়ে। তীব্র স্রোতে অনেক মানুষ ভেসে যায়, ধ্বংস হয় শত শত ঘরবাড়ি। বাস্তুচ্যুত প্রায় ৩ হাজার মানুষ এখন সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

    শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক কোটুওয়েগোদা শনিবার জানান, সেখানে প্রায় ৪৩ হাজার ৯৯৫ জন ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড়ের বয়ে আনা ভারী বর্ষণে বহু বসতবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা।

    ঘূর্ণিঝড় ডিটওয়াহ গত বুধবার শ্রীলঙ্কায় আঘাত হানার পর থেকেই টানা বর্ষণে দেশের নানা অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয় এবং স্বাভাবিক জীবন ভেঙে পড়ে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন ভারতের দিকে এগোচ্ছে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.