Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে পুরোনো খনিতে পাওয়া গেল বিশাল স্বর্ণের ভাণ্ডার
    আন্তর্জাতিক

    ইরানে পুরোনো খনিতে পাওয়া গেল বিশাল স্বর্ণের ভাণ্ডার

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 4, 2025ডিসেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের কারণে যে টানাপোড়েন চলছিল, তার মাঝেই এলো এক টুকরো সুখবর। দেশটির পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত পুরোনো শাদান স্বর্ণখনিতে নতুন করে বিশাল পরিমাণ স্বর্ণের মজুত সন্ধান পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে ১ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

    শাদান খনিটি ইরানের গুরুত্বপূর্ণ স্বর্ণখনিগুলোর একটি, যদিও এটি বেসরকারি মালিকানাধীন। ঠিক কতটুকু স্বর্ণ মজুত রয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন—এ আবিষ্কার ইরানের দুর্বল অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি এনে দিতে পারে। বর্তমানে দেশটিতে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে জারশোরান সবচেয়ে বড়। সেই তালিকায় নতুন সম্ভাবনার জায়গা করে নিল শাদানও।

    পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সাথে দীর্ঘ টানাপোড়েন, তার ওপর ইসরাইল-ইরান উত্তেজনা—সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অর্থনীতি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। এমন সময় স্বর্ণের নতুন ভাণ্ডার সন্ধান দেশটিতে নতুন অর্থনৈতিক আশার সঞ্চার করেছে।

    ইরানের আবিষ্কারের খবরের সঙ্গে তুলনা টেনে পাকিস্তানেও গত মাসে বড় ধরনের স্বর্ণের মজুত পাওয়ার দাবি উঠেছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণভান্ডার আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছিলেন পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক নেতা হানিফ গওহর। তাঁর দাবি—ভাণ্ডারের মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার, যা হলে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ একবারেই শোধ করা সম্ভব। যদিও পাকিস্তান সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

    বিশ্বজুড়ে যেখানে স্বর্ণের দাম ওঠানামা করছে, সেই সময়ে ইরান ও পাকিস্তানে সম্ভাব্য বিশাল মজুতের খবর অঞ্চলটির অর্থনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এসব আবিষ্কার কত দ্রুত বাস্তব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.