Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দ. কোরিয়া ও জাপানের কাছে বোমারু বিমানের টহল দিল চীন-রাশিয়া, টোকিও ওড়াল যুদ্ধবিমান
    আন্তর্জাতিক

    দ. কোরিয়া ও জাপানের কাছে বোমারু বিমানের টহল দিল চীন-রাশিয়া, টোকিও ওড়াল যুদ্ধবিমান

    এফ. আর. ইমরানডিসেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: এক্স থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয় দেশের কাছাকাছি রাশিয়া এবং চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। সূত্র: আল জাজিরা

    সিউলে জয়েন্ট চিফস অব স্টাফের অফিস অনুসারে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় সাতটি রাশিয়ান এবং দুটি চীনা বিমান দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেএডিআইজেড)-এ প্রবেশ করেছে।

    যুদ্ধবিমান এবং বোমারু বিমানসহ বিমানগুলো কেএডিআইজেড-এ প্রবেশের আগেই দেখা গিয়েছিল, যা আঞ্চলিক আকাশসীমা নয়। কিন্তু যেখানে বিমানগুলোকে নিজেদের পরিচয় জানাতে হয়। এদিকে প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়া ‘যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য কৌশলগত ব্যবস্থা নেওয়ার জন্য যুদ্ধবিমান’ মোতায়েন করেছে।

    দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ‘সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ান এবং চীনা বিমানগুলো দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা অঞ্চলে এক ঘন্টা উড়েছিল এবং পরে চলে যায়।’

    জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, ‘রাশিয়া ও চীনের যৌথ টহলের খবরের পর সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে এয়ার ডিফেন্স ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের জন্য জাপান পৃথকভাবে সামরিক বিমান মোতায়েন করেছে।’

    পোস্ট দেখতে ক্লিক করুন…

    মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে কোইজুমি বলেন, ‘দুটি রাশিয়ান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘টিইউ-৯৫’ বোমারু বিমান জাপান সাগর থেকে সুশিমা প্রণালীতে উড়ে এসেছিল এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দুটি চীনা জেটের মুখোমুখি হয়েছিল।’

    কোইজুমি আরো বলেন, বেমারু বিমানগুলোর সঙ্গে আরো আটটি জে-১৬ যুদ্ধবিমান এবং একটি রুশ এ-৫০ বিমানও ছিল। তারা জাপানের ওকিনাওয়ার প্রধান দ্বীপ এবং মিয়াকো দ্বীপের মধ্যে ঘুরছিল। তিনি জানান, ‘উভয় দেশের যৌথ বোমারু বিমানের বারবার উড্ডয়ন আমাদের দেশের চারপাশে তাদের কার্যক্রম বাড়াচ্ছে।

    স্পষ্টতই আমাদের জাতির বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ।’

    সোমবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শুক্রবার থেকে ওকিনাওয়ার কাছে চীনা বিমানবাহী রণতরী লিয়াওনিং এবং সঙ্গে থাকা সহায়ক জাহাজের গতিবিধি নজরদারি করছে। রণতরীতে থাকা চীনা বিমানগুলোর উড্ডয়ন ও অবতরণ পর্যবেক্ষণ করা হয়েছে।

    মঙ্গলবার চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘বার্ষিক সহযোগিতা পরিকল্পনা’ অনুযায়ী রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ বিমান মহড়া করেছে। মহড়াটি পূর্ব চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপরে অনুষ্ঠিত হয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, এটি রাশিয়ার সঙ্গে ‘দশম যৌথ কৌশলগত বিমান টহল’।

    মস্কোও যৌথ মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, মহড়াটি আট ঘণ্টা স্থায়ী হয়েছিল। কিছু বিদেশি যুদ্ধবিমান রাশিয়ান ও চীনা বিমানকে অনুসরণ করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মহড়ার নির্দিষ্ট অংশে বিদেশি রাষ্ট্রের যুদ্ধবিমান কৌশলগত বোমারু বিমানগুলোকে অনুসরণ করেছিল।’ ২০১৯ সাল থেকে চীন ও রাশিয়া নিয়মিতভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানের নিকটবর্তী আকাশসীমায় সামরিক বিমান উড়াচ্ছে, যৌথ মহড়ার অংশ হিসেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    খাদ্য সংকটের কেন্দ্রে বাংলাদেশসহ ১০ দেশ

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.