Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভেনেজুয়েলা উপকূলে তেলভর্তি ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলা উপকূলে তেলভর্তি ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 11, 2025ডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গভীর সমুদ্র দিয়ে যাচ্ছে কনটেইনারবাহী জাহাজ-পুরোনো ছবি/সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নেওয়া একটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) তিনি সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে জাহাজটি আটক করার কথা জানান।

    ঘটনার বিষয়টি ভেনেজুয়েলা সরকারের কয়েকজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বুধবার বিকেলের দিকে মার্কিন কোস্ট গার্ড ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয়। তবে কোন জাহাজ আটক করা হয়েছে বা এতে জ্বালানি বহন করা হচ্ছিল কিনা, জাহাজটি কোথা থেকে এসেছে অথবা কোন গন্তব্যে যাচ্ছিল— এসব বিষয়ে তারা কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেননি।

    হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা মাত্রই ভেনেজুয়েলা উপকূল থেকে একটি ট্যাংকার জব্দ করেছি… বড় ট্যাংকার, খুবই বড়। সম্ভবত জব্দ হওয়া ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড়।” তিনি আরো উল্লেখ করেন, ট্যাংকার জব্দ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ চলছে এবং সেগুলো পরে ধাপে ধাপে প্রকাশ করা হবে।

    ট্রাম্প দাবি করেন, ট্যাংকারটিতে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে।

    এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিকমাধ্যমে এক পোস্টে জানান, ভেনেজুয়েলা ও ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জ্বালানি পরিবহনের কারণে ট্যাংকারটি আটক করা হয়েছে। তিনি যে ভিডিও প্রকাশ করেন, তাতে দেখা যায় মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে নেমে ট্যাংকারটিতে অভিযান চালাচ্ছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    খাদ্য সংকটের কেন্দ্রে বাংলাদেশসহ ১০ দেশ

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.