Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লেভিটের ‘সুন্দর মুখ’ আর ‘ঠোঁট’ যেন মেশিনগান: ট্রাম্প
    আন্তর্জাতিক

    লেভিটের ‘সুন্দর মুখ’ আর ‘ঠোঁট’ যেন মেশিনগান: ট্রাম্প

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 11, 2025ডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেভিটের ‘সুন্দর মুখ’ আর ‘ঠোঁট’ নিয়ে প্রশংসা করায় এই আলোচনার জন্ম হয়েছে। সূত্র: এনডিটিভি

    সম্প্রতি দেশটির পেনসিলভানিয়ায় এক সমাবেশে প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার সময় ওই প্রশংসা করেন তিনি। ভাষণে তার অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার কথা থাকলেও হঠাৎ সরে গিয়ে ২৮ বছর বয়সী ওই সহকর্মীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প।

    সমাবেশে জনতার কাছে প্রশ্ন করে ট্রাম্প বলেন, ‌‌‌‘‘আজ আমরা আমাদের সুপারস্টারকেও এনেছি, ক্যারোলিন। সে কি দারুণ নয়? ক্যারোলিন কি দারুণ নয়? তার এমন প্রশ্নে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।

    এরপর লেভিটের আত্মবিশ্বাস ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও লেভিট তার চেয়ে বয়সে ৫০ বছরেরও ছোট। ট্রাম্প বলেন, সে যখন টেলিভিশনে যায়—ফক্স নিউজে, তখন সেখানে তারা আধিপত্য দেখায়… যখন সে উঠে দাঁড়ায়, তার সেই সুন্দর মুখ আর সেই ঠোঁট, যা থামতেই চায় না; একটা ছোট মেশিনগানের মতো। এ সময় তিনি অদ্ভুত ধরনের শব্দও করেন।

    ট্রাম্প বলেন, তার কোনও ভয় নেই… কারণ আমাদের নীতিগুলো ঠিক। আমরা নারীদের খেলায় পুরুষদের প্রবেশ করতে দিই না… আমাদের সবার ওপর জেন্ডার বিষয়ক কোনও ধারণা চাপাতে হয় না। আর আমাদের খোলা সীমান্তের পক্ষেও থাকতে হয় না, যেখানে সারা পৃথিবী—কারাগার থেকে শুরু করে যেকোনো জায়গা; আমাদের দেশে ঢুকে পড়তে পারে। তাই তার কাজ কিছুটা সহজ। আমি প্রতিপক্ষের প্রেস সেক্রেটারির জায়গায় থাকতে চাই না।

    রিপাবলিকান এই নেতা গত আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও লেভিটকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘‘ওই মুখটাই, ওই মস্তিষ্কটাই, ওই ঠোঁট, যেভাবে নড়ে, যেন মেশিনগানের মতো।’’ ট্রাম্প বলেন, ‘‘আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কখনো কারও হয়নি।’’

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

    লেভিট ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। নিউ হ্যাম্পশায়ারের এই রাজনীতিকের স্বামী ৬০ বছর বয়সী নিকোলাস রিচিও; যিনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার। নিকো নামে তাদের এক ছেলে আছে।

    কংগ্রেসের নির্বাচনে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে পুনরায় হোয়াইট হাউসে ফেরেন লেভিট। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কমবয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হন তিনি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বর্তমানে পঞ্চম প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    খাদ্য সংকটের কেন্দ্রে বাংলাদেশসহ ১০ দেশ

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    স্যাটেলাইটে ধরা পড়ল লেবাননে ইসরায়েলের ভয়াবহ ধ্বংসযজ্ঞ

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.