Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতিসংঘে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিল পাকিস্তান
    আন্তর্জাতিক

    জাতিসংঘে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

    এফ. আর. ইমরানডিসেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেশী আফগানিস্তানকে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমাদ অভিযোগ করেছেন, আফগানিস্তান সরকার পাকিস্তানবিরোধী বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি ইসলামি গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে পাকিস্তান তার নাগরিক, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সূত্র: জিও টিভি

    নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আসিম ইফতেখার আহমাদ আফগানিস্তানে সক্রিয় ও আশ্রয়প্রাপ্ত কয়েকটি নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা তুলে ধরেন। তার দেওয়া তালিকায় রয়েছে দায়েশ-কে বা আইএস-খোরাসান, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট, বালোচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড।

    তিনি বলেন, “এই গোষ্ঠীগুলোর শত শত নেতা ও সদস্য বর্তমানে আফগানিস্তানে তালেবান সরকারের আশ্রয়ে অবস্থান করছে। তালেবান সরকারকে অবশ্যই এসব গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পাকিস্তান তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে।”

    আফগানিস্তান কীভাবে এসব সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে, সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি বলেন, পাকিস্তানের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী তালেবান সরকার এসব গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র সরবরাহ করছে এবং পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে সহযোগিতা করছে।

    আসিম ইফতেখার আহমাদ আরো জানান, নিষিদ্ধ গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার ২০০ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ২৫০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান— উভয় দেশের নাগরিক রয়েছে।

    নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের এই প্রতিনিধি বলেন, “আফগানিস্তানে গৃহযুদ্ধ চলাকালে পাকিস্তান লাখ লাখ আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে। সাম্প্রতিক সময়ে গুরুতর নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দোহা ও ইস্তাম্বুলে একাধিক দফা সংলাপও হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ইস্যুতে আমাদের সব শান্তিপূর্ণ উদ্যোগ ব্যর্থ হয়েছে।”

    পাকিস্তানের এই বক্তব্যের মাধ্যমে আফগানিস্তান ইস্যুতে দেশটির অবস্থান আরো কঠোর হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    স্যাটেলাইটে ধরা পড়ল লেবাননে ইসরায়েলের ভয়াবহ ধ্বংসযজ্ঞ

    এপ্রিল 25, 2026
    মতামত

    পাকিস্তানের নতুন প্রভাব তাকে এক ভঙ্গুর ভূ-রাজনৈতিক জালের কেন্দ্রে স্থাপন করেছে

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    ইরানের দ্বারা ক্ষতিগ্রস্ত উপসাগরীয় অবকাঠামো পুনর্নির্মাণে মার্কিন কোম্পানিকে ট্রাম্পের প্রস্তাব

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.