Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮
    আন্তর্জাতিক

    মার্কিন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

    এফ. আর. ইমরানডিসেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরো আটজন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনার কয়েক ঘণ্টা পরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সড়কগুলো বন্ধ রাখা হয় এবং সন্দেহভাজনকে খুঁজতে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

    এক সংবাদ সম্মেলনে প্রভিডেন্সের কর্মকর্তারা জানান, কালো পোশাক পরা একজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। তাকে শনাক্ত করতে আশপাশের এলাকার ভিডিও ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

    কর্মকর্তারা আরো জানান, ব্রাউন ইউনিভার্সিটির বারাস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনে গুলির ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়। ওই সময় ভবনটিতে পরীক্ষা চলছিল।

    প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি বলেন, বড়দিনের আর দেড় সপ্তাহ বাকি। তার আগেই ২ জন নিহত হয়েছেন এবং আরো ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভুক্তভোগীদের পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। তবে নিহত ও আহতরা শিক্ষার্থী ছিলেন কিনা সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।

    রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সের কলেজ হিল এলাকায় অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে লেকচার হল, গবেষণাগার ও ছাত্রাবাসসহ শত শত ভবন রয়েছে। গুলির খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদ স্থানে অবস্থান করতে নির্দেশ দেয়।

    স্থানীয় গণমাধ্যম জানায়, ছুটির কেনাকাটায় ব্যস্ত মানুষ এবং কনসার্টে অংশ নিতে আসা হাজারো মানুষের ভিড় থাকায় সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে। অভিযানে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আশপাশের শহর ও টাউনের পুলিশও সহায়তা করছে। একই সঙ্গে শহরের বিভিন্ন ভেন্যুতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ঘটনার বিবরণ শুনেছেন এবং এ ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেন।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত বিশ্বের অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে স্কুল, কর্মস্থল এবং উপাসনালয়ে গণগুলির ঘটনা বেশি ঘটে। এর অন্যতম কারণ হিসেবে দেশটিতে অস্ত্র আইনের তুলনামূলক শিথিলতাকে উল্লেখ করা হয়।

    ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, চার বা তার বেশি ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাকে গণগুলিবর্ষণ হিসেবে ধরা হয়। চলতি বছরে যুক্তরাষ্ট্রে এমন ৩৮৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে যার মধ্যে অন্তত ছয়টি ঘটেছে স্কুলে। গত বছর দেশটিতে ৫০০টিরও বেশি গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছিল বলেও সংস্থাটি জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহ সম্পর্কে যা জানা গেল

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    ২০ বছর পর গাজায় স্থানীয় নির্বাচন, ভোট দিচ্ছেন বাসিন্দারা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে আরাঘচির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.