Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে’
    আন্তর্জাতিক

    ‘সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে’

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 14, 2025ডিসেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুদানের দক্ষিণ কোরদোফানে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর চালানো ড্রোন হামলাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

    জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দক্ষিণ কোরদোফানের কাদুগলি এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আরো ৮ জন আহত হন। হতাহত সবাই আবেইতে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী ইউএনআইএসএফএ-এর বাংলাদেশি কন্টিনজেন্টের সদস্য ছিলেন।

    এই হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

    এক বিবৃতিতে মহাসচিব বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি সংঘাতে জড়িত সব পক্ষকে জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন।

    দক্ষিণ কোরদোফানের এই হামলাকে তিনি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, শান্তিরক্ষীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনরত হাজারো শান্তিরক্ষীর প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

    মহাসচিব আরও বলেন, সুদানে চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি যুদ্ধরত সব পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার লক্ষ্যে আলোচনায় ফিরে আসার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

    এদিকে শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়ের লাক্রোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, দক্ষিণ কোরদোফানে সংঘটিত ভয়াবহ ড্রোন হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা কোনোভাবেই লক্ষ্যবস্তু হতে পারে না এবং তাদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    খাদ্য সংকটের কেন্দ্রে বাংলাদেশসহ ১০ দেশ

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    স্যাটেলাইটে ধরা পড়ল লেবাননে ইসরায়েলের ভয়াবহ ধ্বংসযজ্ঞ

    এপ্রিল 25, 2026
    মতামত

    পাকিস্তানের নতুন প্রভাব তাকে এক ভঙ্গুর ভূ-রাজনৈতিক জালের কেন্দ্রে স্থাপন করেছে

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.