Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কলম্বিয়ায় স্কুলশিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় নিহত ১৭
    আন্তর্জাতিক

    কলম্বিয়ায় স্কুলশিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় নিহত ১৭

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 15, 2025ডিসেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত পাহাড়ি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে। আহত হয়েছে আরও প্রায় ২০ জন।

    স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রোববার ভোরের দিকে এল চিসপেরো এলাকার রেমেডিওস ও জারাগোজা সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

    জানা গেছে, এটি ছিল শিক্ষার্থীদের একটি শিক্ষা সফর। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় আনন্দ উদ্‌যাপনের অংশ হিসেবে তারা সমুদ্রভ্রমণে গিয়েছিল। বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের দিকে ফিরছিল। কিন্তু পাহাড়ি পথে চলার সময় ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হয় যানটি।

    অ্যান্টিওকুইয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে “পুরো কমিউনিটির জন্য গভীর বেদনার” বলে উল্লেখ করেন। তিনি বলেন, বছরের এই সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

    দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    একটি আনন্দঘন শিক্ষা সফর যে এমন করুণ পরিণতি ডেকে আনতে পারে, তা কেউ কল্পনাও করেনি। হাসি আর স্মৃতির বদলে আজ সেই সফর রয়ে গেল শোক আর না–ফেরার বেদনায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহ সম্পর্কে যা জানা গেল

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    ২০ বছর পর গাজায় স্থানীয় নির্বাচন, ভোট দিচ্ছেন বাসিন্দারা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে আরাঘচির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.