Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মরক্কোর আকস্মিক বন্যায় নিহত অন্তত ৩৭ জন
    আন্তর্জাতিক

    মরক্কোর আকস্মিক বন্যায় নিহত অন্তত ৩৭ জন

    হাসিব উজ জামানডিসেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। টানা মুষলধারে বৃষ্টির ফলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

    রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ জানায়, রোববার হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হলে খুব অল্প সময়ের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে আহত হয়ে কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

    রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের বিভিন্ন সড়ক দিয়ে কাদাযুক্ত পানির প্রবল স্রোত বয়ে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে গাড়ি, আবর্জনার বাক্সসহ নানা জিনিস পানির তোড়ে ভেসে যেতে দেখা যায়।

    কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই শহরের ঐতিহাসিক পুরোনো অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে।

    স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিরাপদ করতে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারত-শ্রীলঙ্কা উপকূলে ইরানের ৩ তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    হঠাৎ বরখাস্ত মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি যে কারণে এখন আগুনের মুখে

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.