Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬০ বছরেও হিমালয়ে নিখোঁজ পারমাণবিক যন্ত্রের রহস্য
    আন্তর্জাতিক

    ৬০ বছরেও হিমালয়ে নিখোঁজ পারমাণবিক যন্ত্রের রহস্য

    হাসিব উজ জামানডিসেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ১৯৬৫ সাল। শীতল যুদ্ধের উত্তপ্ত সময়ে চীন তখন প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছে। এসময়ই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গোপন পরিকল্পনা নেয়: হিমালয়ের নন্দা দেবী পর্বতের চূড়ায় একটি পারমাণবিক শক্তিচালিত অ্যান্টেনা বসানো। কিন্তু সেই অভিযান শেষ হয় অপ্রত্যাশিতভাবে — ব্যবহৃত পারমাণবিক যন্ত্রটি আজও বরফের নিচে নিখোঁজ।

    নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে মার্কিন ও ভারতীয় পর্বতারোহীরা অংশ নেন। সঙ্গে ছিল একটি অ্যান্টেনা, ক্যাবল এবং ১৩ কেজি ওজনের জেনারেটর, এসএনএপি-১৯সি। এর ভেতরে প্লুটোনিয়াম ছিল, যা নাগাসাকিতে ব্যবহৃত বোমার প্রায় এক-তৃতীয়াংশের সমান।

    চূড়ান্ত আরোহনের আগে হঠাৎ তীব্র তুষারঝড় নামে। পুরো পর্বত বরফে ঢেকে যায়। তখন ভারতীয় সেনা কর্মকর্তা এম এস কোহলি রেডিওতে জানান, “যন্ত্রপাতি নিরাপদ স্থানে রেখে দ্রুত নামো।” প্রাণ বাঁচাতে পর্বতারোহীরা ক্যাম্প ফোরের কাছে বরফাচ্ছাদিত একটি খাঁজে পারমাণবিক যন্ত্রটি রেখে নেমে যান। এরপর আর তার কোনো খোঁজ মেলে না।

    এই গোপন অভিযানের কথা কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। সরকারি ভাষ্য ছিল—“কিছুই ঘটেনি।” অথচ পরিকল্পনার সূত্রপাত হয়েছিল এক ককটেল পার্টিতেই। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান জেনারেল কার্টিস লেমে ন্যাশনাল জিওগ্রাফিকের আলোকচিত্রী ও এভারেস্ট জয়ী পর্বতারোহী ব্যারি বিশপকে দিয়ে হিমালয়ের কৌশলগত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করান। এরপর সিআইএ বিশপকে ব্যবহার করে একটি ভুয়া বৈজ্ঞানিক অভিযানের আড়ালে গোপন মিশন সাজায়।

    ভারতও নীরবে এই অভিযানে যুক্ত হয়, ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর নিরাপত্তা উদ্বেগের কারণে। তবে কোহলি শুরু থেকেই সংশয়ী ছিলেন। তিনি কাঞ্চনজঙ্ঘায় যন্ত্র বসানোর প্রস্তাব ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত নন্দা দেবীকেই বেছে নেওয়া হয়।

    সেপ্টেম্বর ১৯৬৫-এ অভিযান শুরু হয়। হেলিকপ্টারে পর্বতারোহীরা উঁচু এলাকায় নামানো হয়। যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কোহলির ভাষ্য অনুযায়ী, তখন কেউই প্লুটোনিয়ামের ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না। বরং তেজস্ক্রিয় জ্বালানি থেকে বের হওয়া তাপ শীতের মধ্যে কিছুটা উষ্ণতা দিচ্ছিল।

    অক্টোবরের ১৬-তে চূড়ার কাছে ভয়াবহ তুষারঝড় আঘাত হানে। ভারতীয় পর্বতারোহী সোনাম ওয়াংগিয়াল বলেন, “আমরা প্রায় মৃত্যুর মুখে ছিলাম।” শেষ পর্যন্ত যন্ত্র ফেলে রেখে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর উদ্ধার চেষ্টা হলেও তুষারধসে পুরো এলাকা উধাও হয়ে যায়।

    এরপর একাধিক অনুসন্ধান অভিযান চালানো হলেও, বিকিরণ শনাক্তকারী যন্ত্র ও ইনফ্রারেড সেন্সর কাজে আসে না। ১৯৭৮ সালে সাংবাদিক হাওয়ার্ড কোহনের অনুসন্ধানী প্রতিবেদন বিষয়টি প্রকাশ্যে আনে। ভারতে শুরু হয় বিক্ষোভ। প্ল্যাকার্ডে লেখা হয়, “সিআইএ আমাদের পানি বিষাক্ত করছে।”

    পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ও ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই গোপনে যোগাযোগ করেন। প্রকাশ্যে দুই দেশই নীরব থাকে।

    আজ অভিযানে অংশ নেওয়া অধিকাংশ মানুষ প্রয়াত বা বার্ধক্যে নুয়ে পড়েছেন। নব্বই ছুঁই ছুঁই বয়সের জিম ম্যাকার্থি এখনও বলেন, “গঙ্গার উৎসের কাছে প্লুটোনিয়াম ফেলে রাখা ছিল ভয়াবহ ভুল।” মৃত্যুর আগে কোহলি আফসোস প্রকাশ করেছেন, “সিআইএর পরিকল্পনা ছিল সম্পূর্ণ অবিবেচনাপূর্ণ।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারত-শ্রীলঙ্কা উপকূলে ইরানের ৩ তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    হঠাৎ বরখাস্ত মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি যে কারণে এখন আগুনের মুখে

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.