Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘অস্ট্রেলিয়ার হিরো’ আহমেদের জন্য তহবিলে ১৪ লাখ ডলার জমা
    আন্তর্জাতিক

    ‘অস্ট্রেলিয়ার হিরো’ আহমেদের জন্য তহবিলে ১৪ লাখ ডলার জমা

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 16, 2025ডিসেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিডনির বন্ডাই সৈকতে এক বন্দুকধারীকে নিরস্ত্র করার সাহসিকতার জন্য আহমেদ আল আহমেদের নামে গঠিত তহবিলে প্রায় ১৪ লাখ মার্কিন ডলার জমা পড়েছে।

    গত রোববার বন্দুক হামলার সময় আহমেদ খালি হাতে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার অস্ত্র কেড়ে নেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আহমেদকে ‘অস্ট্রেলিয়ান হিরো’ হিসেবে আখ্যায়িত করেন। হামলার সময় আহমেদও আহত হন। পরে তাঁকে সহায়তার জন্য গোফান্ডমি পেজে তহবিল তৈরি করা হয়। মঙ্গলবার পর্যন্ত সেখানে ২.১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৪ লাখ ২৭ হাজার মার্কিন ডলার) জমা পড়েছে।

    সিরিয়ায় জন্ম নেওয়া আহমেদ হামলার সময় দু’বার গুলিবিদ্ধ হন। অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফল বিক্রেতা পেশার আহমেদকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী আলবানিজ এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেন।

    আহমেদের দোকানের সামনে অস্ট্রেলীয় নাগরিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এক ফুলের তোড়ায় লেখা ছিল—“বন্ডাই হিরোর প্রতি।”

    স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার বন্ডাই সৈকতে হঠাৎ দুই ব্যক্তি (পিতা ও পুত্র) এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এতে অন্তত ১৫ জন নিহত হন এবং আরও অনেক গুলি ও আহত হন। বন্দুকধারীর নাম জানা গেছে—সাজিদ আকরাম ও নাভিদ আকরাম। ঘটনার সময় একজন নিহত হন, অপরজন চিকিৎসাধীন।

    ঘটনার সময় সৈকতে ইহুদিদের হানুকা উৎসবের প্রস্তুতি চলছিল, যেখানে হাজার খানিক মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আলবানিজ ঘটনার উদ্দেশ্য ‘ইহুদিবিদ্বেষ’ হিসেবে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার পুলিশ হামলাকারীদের উদ্দেশ্য ও পরিস্থিতি তদন্ত করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারত-শ্রীলঙ্কা উপকূলে ইরানের ৩ তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    হঠাৎ বরখাস্ত মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি যে কারণে এখন আগুনের মুখে

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.