Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে ৬১ সেনার আত্মহত্যা
    আন্তর্জাতিক

    গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে ৬১ সেনার আত্মহত্যা

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 18, 2025ডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনরত দেশটির সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, সেনাসদস্যটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আত্মহত্যাকারী ইসরাইলি সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে।

    প্রতিবেদনে বলা হয়, নিহত ওই সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং সীমান্ত নজরদারি–সংক্রান্ত একটি দায়িত্বে কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    এর আগে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে এক সেনাসদস্য গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে সামরিক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

    উল্লেখযোগ্য বিষয় হলো, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সেনাদের মানসিক চাপ ও সংকট নিয়ে দেশটির ভেতরে ক্রমেই উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২৭৯ জন ইসরাইলি সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়, প্রতি সাতটি চেষ্টার বিপরীতে একজন সেনাসদস্যের মৃত্যু ঘটেছে।

    বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধ, টানা দায়িত্ব পালন এবং মানসিক চাপ—সব মিলিয়ে সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে, যা এখন ইসরাইলের জন্য এক বড় সামাজিক ও নিরাপত্তাগত উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি যে কারণে এখন আগুনের মুখে

    এপ্রিল 23, 2026
    বিশ্ব অর্থনীতি

    তীব্র দাবদাহে বিশ্ব খাদ্যব্যবস্থা বিপর্যয়ের আশঙ্কা

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.