Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সন্ত্রাসবাদ: ২০২৫ সালে ১০ বছরের রেকর্ডভাঙা মৃত্যু পাকিস্তানে
    আন্তর্জাতিক

    সন্ত্রাসবাদ: ২০২৫ সালে ১০ বছরের রেকর্ডভাঙা মৃত্যু পাকিস্তানে

    এফ. আর. ইমরানডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্ত্রাসী হামলায় অন্তত ৩ হাজার ৮২২ জন নিহত হয়েছেন। এটি ২০১৫ সালের পর প্রথমবারের মতো এক বছরে এত উচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা।

    দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল (এসএটিপি) বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসবাদের শিকার হয়ে নিহতের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ২০২৫ সালে নিহতের সংখ্যা ২০১৫ সালের তুলনায় ৭০.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    পাকিস্তানের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি সন্ত্রাসী নিহতের ঘটনা ঘটে ২০১৪ সালে। সেই বছর খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে টিটিপির হামলায় ১৫০ জন নিহত হন, যাদের মধ্যে ১৩৪ জন শিক্ষার্থী। পরের বছর- ২০১৫ সালে নিহতের সংখ্যা ছিল ৩ হাজার ৬৮৫ জন।

    ২০১৫ সালের পর কয়েক বছর ধরে নিহতের সংখ্যা কমে আসলেও- ২০২২ সাল থেকে আবার বৃদ্ধি শুরু হয়। বিশেষ করে আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিষ্ঠার পর, পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

    খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়, আর বেলুচিস্তানে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) বিস্তৃত কার্যক্রম চালাচ্ছে। উভয়ই পাকিস্তানে নিষিদ্ধ গোষ্ঠী। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও অস্ত্র সরবরাহ করছে; তবে তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    এর আগে, থিংকট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) জানিয়েছিল, ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসী সহিংসতার হার তিন মাসে ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ২০২৫ সালে সন্ত্রাসবাদের এই ভয়াবহ পরিসংখ্যান পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক অবস্থায় নিয়ে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি যে কারণে এখন আগুনের মুখে

    এপ্রিল 23, 2026
    বিশ্ব অর্থনীতি

    তীব্র দাবদাহে বিশ্ব খাদ্যব্যবস্থা বিপর্যয়ের আশঙ্কা

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.