Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বঙ্গোপসাগরে ৩২৪০ কিমি এলাকায় ভারতীয় নোটাম জারি
    আন্তর্জাতিক

    বঙ্গোপসাগরে ৩২৪০ কিমি এলাকায় ভারতীয় নোটাম জারি

    সিভি ডেস্কডিসেম্বর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পক্ষ থেকে বঙ্গোপসাগরের একটি বিশাল এলাকায় নোটিস টু এয়ারমেন (নোটাম) জারি করা হয়েছে। নোটামটি কার্যকর থাকবে আগামী ২২ ডিসেম্বর ভোর সাড়ে ৪টা থেকে ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত। এই সময়কালে ওই এলাকার ওপর দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বন্দরনগরী বিশাখাপত্তনম থেকে ৩২৪০ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছে। নোটাম জারির পর থেকেই জল্পনা শুরু হয়েছে, ভারত সম্ভবত সমুদ্রভিত্তিক কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

    প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, যেকোনো কৌশলগত পরীক্ষার আগে নোটাম জারি করা স্বাভাবিক। এর আগে ১১ এবং ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্তও বঙ্গোপসাগরে একই ধরনের নোটাম জারি হয়েছিল, ৩৫৫০ কিমি বিস্তৃত এলাকা জুড়ে।

    উল্লেখযোগ্য, গত ২০ আগস্ট ভারত ইন্টারমিডিয়েট রেঞ্জের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। সেই পরীক্ষণ এমনভাবে ছিল যে দিঘা এবং বাংলাদেশ থেকেও মিসাইলটি দেখা গিয়েছিল।

    নোটাম কী?
    নোটাম হল এক ধরনের অবহিতকরণ। যখন কোনো নির্দিষ্ট আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করতে হয়, তখন নোটাম জারি করা হয়। এর ফলে ওই আকাশসীমায় বেসামরিক বিমান উড়তে পারে না। এটি বিমান বাহিনীর যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনদের নিরাপদ চলাচল নিশ্চিত করে। একই সঙ্গে বেসামরিকদের হতাহতের ঝুঁকি কমায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি যে কারণে এখন আগুনের মুখে

    এপ্রিল 23, 2026
    বিশ্ব অর্থনীতি

    তীব্র দাবদাহে বিশ্ব খাদ্যব্যবস্থা বিপর্যয়ের আশঙ্কা

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.