Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনকে সহায়তায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ নেবেন ইইউ নেতারা
    আন্তর্জাতিক

    ইউক্রেনকে সহায়তায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ নেবেন ইইউ নেতারা

    এফ. আর. ইমরানডিসেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেনকে সহায়তা দিতে নগদ অর্থ ঋণ করার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে তারা। তবে ইউরোপে জব্দ রুশ সম্পদ ব্যবহার করা হবে না। মূলত রাশিয়ার সম্পদ ব্যবহার করা নিয়ে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। সূত্র: রয়টার্স

    ঋণ নেওয়ার ধারণাটি শুরুতে আলোর মুখ দেখবে না বলেই ধরে নেওয়া হয়েছিল। কারণ এর জন্য সর্বসম্মতি প্রয়োজন ছিল। রাশিয়াপন্থি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও এ ধরনের ঋণের বিরোধিতা করেছিলেন। তবে তাদের ওপর কোনো আর্থিক প্রভাব পড়বে না, এমন শর্তে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র এই প্রকল্পটিতে অনুমোদন দেয়।

    ইইউ নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, মস্কো ইউক্রেনকে যুদ্ধসংক্রান্ত কোনো ক্ষতিপূরণ দেওয়ার আগ পর্যন্ত রুশ সম্পদ জব্দই থাকবে। প্রসঙ্গত, ইউরোপে ২১০ বিলিয়ন ইউরো সমমূল্যের রুশ সম্পদ জব্দ রয়েছে। ভবিষ্যতে রাশিয়া ক্ষতিপূরণ দিলে ইউক্রেন সে অর্থ ব্যবহার করে ঋণ পরিশোধ করতে পারবে বলেও উল্লেখ করেন তারা।

    জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ মারজ বলেন, ‘এটি ইউক্রেনের জন্য ভালো খবর এবং রাশিয়ার জন্য খারাপ খবর। এটাই আমাদের উদ্দেশ্য ছিল।’ কিয়েভের জন্য অর্থের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ইইউর আর্থিক সহায়তা না পেলে ইউক্রেন আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকেই অর্থসংকটে পড়বে এবং সম্ভবত রাশিয়ার কাছে যুদ্ধে হেরে যাবে। ইইউ আশঙ্কা করছে, এতে রাশিয়ার আগ্রাসনের হুমকি তাদের দুয়ারের আরও কাছে চলে আসবে।

    কয়েক ঘণ্টার আলোচনার পর এ সিদ্ধান্তে আসেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। পরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্ষতিপূরণ ঋণ নিয়ে এত প্রশ্ন ছিল যে, আমাদের দ্বিতীয় পরিকল্পনায় যেতে হয়েছে। যুক্তিবোধই শেষ পর্যন্ত জয়ী হয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    তীব্র দাবদাহে বিশ্ব খাদ্যব্যবস্থা বিপর্যয়ের আশঙ্কা

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.