Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
    আন্তর্জাতিক

    দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

    মনিরুজ্জামানডিসেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকেও ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে নতুন তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) মামলায়।

    ডনের খবরে বলা হয়েছে, আজ শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালত এই রায় দেন। মামলাটি ইতালির বহুলবিখ্যাত ব্র্যান্ড বুলগারির একটি জুয়েলারি সেট কেনার সঙ্গে সম্পর্কিত।

    ২০২১ সালের মে মাসে ইমরান খান সৌদি আরব সফরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে বুলগারির জুয়েলারি সেটটি উপহার দেন। তবে ইমরান সেটটি মাত্র ২৯ লাখ রুপিতে নিজের কাছে রাখেন। এ সেটটির বাজারমূল্য ছিল প্রায় ৮ কোটি রুপি। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে তিনি প্রধানমন্ত্রিত্ব হারান।

    রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তোশাখানা–২ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে শনিবার বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ রায় ঘোষণা করেন। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন।

    ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ বছর সশ্রম কারাদণ্ড ধারা ৩৪ (সাধারণ অভিপ্রায়) ও ৪০৯ (বিশ্বাসভঙ্গের অপরাধ) অনুযায়ী এবং ৭ বছর ধারা ৫(২) অনুযায়ী, যা সরকারি কর্মকর্তাদের অপরাধমূলক আচরণের সঙ্গে সম্পর্কিত।

    বুশরা বিবিকেও একই ধারার অধীনে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উভয়কে ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত রায়ের সময় ইমরান খানের বয়স এবং বুশরার নারী হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সাজা কিছুটা কমানো হয়েছে। ইমরান ও বুশরার আইনজীবীরা জানিয়েছেন, তারা রায় চ্যালেঞ্জ জানাতে উচ্চ আদালতে আবেদন করবেন।

    গত বছরের ডিসেম্বরে ইমরান ও বুশরার বিরুদ্ধে তোশাখানা–২ দুর্নীতি মামলা করা হয়। চলতি বছরের অক্টোবর মাসে উভয়ই মামলার সব অভিযোগ অস্বীকার করেছিলেন এবং এটিকে রাজনৈতিকভাবে পরিকল্পিত মিথ্যা মামলা হিসেবে দাবি করেছিলেন। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি মামলার বিচার চলছে, কিছু মামলায় সাজা ঘোষণা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যার ঐতিহাসিক রায় গাজার মামলায় কী প্রভাব ফেলতে পারে?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    গাজায় গণহত্যার মধ্যেও ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য চালিয়ে যাওয়ার পক্ষে রাহুল গান্ধী

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.