Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আবারো ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    আবারো ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 21, 2025ডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরো একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম। সূত্র: রয়টার্স

    শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্রিস্টি নোম জানান, দুটি প্রধান কারণে ট্যাংকারটি জব্দ করা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা এখনও জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার সরকার তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে শুধু তেল পরিবহনের জন্য নয়, বরং মাদক পাচারের উদ্দেশ্যেও ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।

    এক্সে দেওয়া বার্তায় নোম বলেন, “নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং এর আড়ালে মাদক পাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলবে। আমরা আপনাদের খুঁজে বের করব এবং থামাব।”

    শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এই ট্যাংকার জাহাজটি জব্দ করে। এর আগে চলতি মাসের ১০ ডিসেম্বর ভেনেজুয়েলার আরেকটি তেলবাহী জাহাজ আটক করেছিল যুক্তরাষ্ট্র। ফলে এটি হলো মাত্র ১১ দিনের মধ্যে দ্বিতীয় জব্দের ঘটনা।

    প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরও মাদুরো সরকার সম্পর্কে তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

    দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। বিশেষ করে দেশটির ট্যাংকার জাহাজগুলোর ওপর সর্বাত্মক অবরোধ জারি করা হয়েছে। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার কোনো ট্যাংকার দেশটির বন্দর ত্যাগ করলে বা ভেনেজুয়েলায় প্রবেশের চেষ্টা করলেই তা জব্দ করা হবে। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই ভেনেজুয়েলার দ্বিতীয় এই ট্যাংকার জাহাজটি আটক করল যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী।

    জাহাজটি জব্দ হওয়ার খবর প্রকাশের পর বিস্তারিত জানতে মার্কিন কোস্টগার্ড এবং প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

    হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি বলেন, “জব্দ করা ট্যাংকার জাহাজটি চোরাই তেলে ভর্তি ছিল এবং এটি মাদকসন্ত্রাসী মাদুরোর নেতৃত্বাধীন সরকারকে আর্থিক সহায়তা জোগাচ্ছিল।” পরে একই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও পোস্ট করেন তিনি।

    এদিকে আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজ জব্দ হওয়ার ঘটনাকে ‘গুরুতর আন্তর্জাতিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। শনিবার দেওয়া এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বেসরকারি তেল পরিবহনকারী জাহাজ ছিনতাই করেছে এবং জাহাজটির নাবিকদের জোরপূর্বক অন্তর্ধান করা হয়েছে বলে তারা অভিযোগ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহ সম্পর্কে যা জানা গেল

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    ২০ বছর পর গাজায় স্থানীয় নির্বাচন, ভোট দিচ্ছেন বাসিন্দারা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে আরাঘচির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.