২০২২ সালে ফ্লোরিডার মার-আ-লাগো প্রাসাদে এফবিআই’র অভিযানের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই তিনি এই অর্থ উত্তোলন করবেন বলে জানিয়েছেন।
তিনি ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজে ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত শুক্রবার নর্থ ক্যারোলাইনার রকি মাউন্টে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প বলেন, “২০২২ সালে আমার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেই ক্ষয়ক্ষতির জন্য আমি রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার চেয়ে মামলা করেছিলাম। আদালতের রায়ে আমি এখন এই অর্থ পাচ্ছি।”
তিনি আরো বলেন, “এটা অদ্ভুত ব্যাপার যে আমি মামলা করেছি, আর এখন প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেই ক্ষতিপূরণ পাচ্ছি। কারণ রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা খুব বিরল।”
ট্রাম্প বলেন, “কিছু লোক বলেছেন আমি এই অর্থ নিজের কাছে রাখি। কিন্তু আমি তা করব না। ক্ষতিপূরণের এই টাকা জনহিতকর কোনো কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কোনো ভালো দাতব্য কাজে এটি ব্যবহার করা হবে।”
উল্লেখ্য, প্রথম মেয়াদে রাষ্ট্রপতি থাকা অবস্থায় ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে ২০২২ সালের আগস্টে এফবিআই অভিযান চালায়। অভিযানের উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। এই অভিযান যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়েছিল এবং তখন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
ট্রাম্প অভিযানের বৈধতাকে চ্যালেঞ্জ করে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের জন্য আদালতে মামলা করেন। সম্প্রতি আদালত তার পক্ষে রায় দিয়েছেন।

