Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মরুর দেশ সৌদি আরবে বিরল তুষারপাত
    আন্তর্জাতিক

    মরুর দেশ সৌদি আরবে বিরল তুষারপাত

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 22, 2025ডিসেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যে দেশটির নাম শুনলেই চোখে ভাসে তপ্ত বালুরাশি আর ধূ-ধূ মরুভূমির ছবি, সেই সৌদি আরবেই এবার দেখা মিলল একেবারেই ভিন্ন দৃশ্যের। উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় হঠাৎ নেমে আসা তীব্র শীতল আবহাওয়ার কারণে পাহাড়, উঁচু ভূমি আর খোলা প্রান্তর ঢেকে গেছে বরফের চাদরে। মরুর বুকে এমন তুষারপাত—এ যেন অনেকের কাছেই অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।

    গত বুধবার ও বৃহস্পতিবার সৌদি আরবের একাধিক অঞ্চলে একযোগে তুষারপাত ও ভারী বৃষ্টি হয়। এর ফলে চিরচেনা মরুভূমির রূপ বদলে গিয়ে তৈরি হয় এক শীতল, প্রায় রূপকথার মতো পরিবেশ। উত্তরের তাবুক প্রদেশে অবস্থিত জাবাল আল-লাওজ পাহাড়ের পর্যটন এলাকা ট্রোজেনা পুরোপুরি তুষারে ঢেকে যায়। প্রায় ২ হাজার ৬০০ মিটার উচ্চতার এই পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পাশাপাশি হালকা বৃষ্টিও হয়েছে।

    তাবুকের পাশাপাশি হাইল প্রদেশের হাইল শহরের আশপাশের পাহাড়ি এলাকাতেও বুধবার সন্ধ্যায় তুষারপাত দেখা যায়। এসব এলাকার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মরুর দেশে বরফে ঢাকা পাহাড়—এই দৃশ্য অনেক সৌদি নাগরিকই জীবনে প্রথমবার দেখছেন।

    শুধু উত্তরাঞ্চল নয়, দেশের মধ্যাঞ্চলেও ছিল বৈরী আবহাওয়ার প্রভাব। রাজধানী রিয়াদে বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। সারাদিন আকাশ ছিল মেঘে ঢাকা। আবহাওয়ার এমন পরিস্থিতিতে রিয়াদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কাসিম অঞ্চলের বুরাইদাহ শহরসহ আশপাশের এলাকাগুলোতেও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে।

    এ ছাড়া আল-উলা, শাকরা ও তার পার্শ্ববর্তী অঞ্চল, বির বিন হারমাস, আল-আইনাহ ও আম্মার এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রিয়াদের উত্তরের আল-মাজমা’আ ও আল-ঘাত গভর্নরেটেও বৃহস্পতিবার সকালে তুষারপাত হয় এবং উঁচু ও খোলা এলাকায় বরফ জমে থাকতে দেখা গেছে।

    জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি জানিয়েছেন, উত্তর দিক থেকে ধেয়ে আসা একটি শক্তিশালী শীতল বায়ুস্তরের সঙ্গে বৃষ্টিবাহী মেঘ যুক্ত হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে কিছু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং ভোরের দিকে তুষারপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।

    তিনি আরও জানান, আগেই এ ধরনের আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী কয়েক ঘণ্টা তাপমাত্রা আরও কম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় জমে থাকা তুষার বরফে পরিণত হতে পারে, তাই খোলা সড়কে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

    তবে বৈরী আবহাওয়ার মধ্যেও অনেক মানুষ এই বিরল দৃশ্য উপভোগ করতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। আল-মাজমা’আ ও আল-ঘাত এলাকায় তুষারপাত দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। রিয়াদের বাসিন্দা থামর আল-ওতাইবি বলেন, “এটা আমাদের জন্য একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতা। তাই বন্ধুবান্ধব নিয়ে এই শীতের বিস্ময় নিজ চোখে দেখতে এসেছি।” অন্যদিকে আবদুল হাম্মেদ নামের আরেক বাসিন্দা জানান, আবহাওয়ার কারণে পরিবারের নির্ধারিত আউটডোর আয়োজন বাতিল করে ঘরেই থাকার সিদ্ধান্ত নিতে হয়েছে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সময়ে পূর্বাঞ্চল, রিয়াদ ও কাসিমে দমকা হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর সীমান্ত অঞ্চল, জৌফ, হাইল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় কুয়াশা দেখা দিতে পারে এবং ধুলোময় ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে শীত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এদিকে, সৌদির সিভিল ডিফেন্স বিভাগ পাহাড়ি উপত্যকা ও নিম্নাঞ্চলে অপ্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। আবহাওয়াবিদদের মতে, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সক্রিয় গভীর নিম্নচাপের প্রভাবেই মরুপ্রধান সৌদি আরবে এমন বিরল তুষারপাত ও ভারী বৃষ্টির ঘটনা ঘটেছে—যা সাম্প্রতিক সময়ে অঞ্চলটির আবহাওয়াগত ইতিহাসে একেবারেই ব্যতিক্রমী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আলোচনার পথে তিন বাধার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.