যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মাদুরো যদি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন, তা ‘ভালো’ হবে। তবে ক্ষমতা না ছেড়ে তেড়িবেড়ি করলে এবারই শেষবারের মতো সুযোগ পাবে, এমন হুমকি দিয়েছেন ট্রাম্প।
গত কয়েক মাস ধরে ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন এবং হাজার হাজার সেনা প্রস্তুত রেখেছেন। এর মধ্যে সম্প্রতি দুটি তেলবাহী ট্যাংকারও মার্কিন সেনারা জব্দ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, সবকিছু মাদুরোর ওপর নির্ভর করছে। ক্ষমতা ছেড়ে দেওয়া তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে যদি মাদুরো প্রতিরোধের চেষ্টা করেন, তাহলে এবারই শেষবারের সুযোগ পাবেন।
এছাড়া ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও সমালোচনা করেছেন। তিনি বলেন, গুস্তাভো যুক্তরাষ্ট্রের বন্ধু নন এবং মাদক চোরাচালান করছেন। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এ পর্যন্ত ওই অঞ্চলে ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

