Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই
    আন্তর্জাতিক

    মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 23, 2025ডিসেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মদিনার পবিত্র মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ একজন নিবেদিতপ্রাণ খাদেম এবং পবিত্র স্থানটির এক পরিচিত কণ্ঠস্বরকে হারাল।

    দুই পবিত্র মসজিদভিত্তিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতেই মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়, যেখানে বহু সাহাবি ও ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শায়িত আছেন।

    শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হৃদয়ছোঁয়া কণ্ঠে দেওয়া আজান শুধু মসজিদের প্রাঙ্গণেই নয়, বরং বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের অন্তরে ঈমানি অনুভূতি জাগিয়ে তুলত। নিষ্ঠা, বিনয় ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি এই পবিত্র দায়িত্ব পালন করে গেছেন।

    তথ্য অনুযায়ী, ১৪২২ হিজরি সনে (২০০১ খ্রিষ্টাব্দ) তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। এটি ছিল তার পরিবারের একটি ঐতিহ্যবাহী দায়িত্ব। তার দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সেই এই পবিত্র দায়িত্ব গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় শেখ ফয়সাল নোমানও আজানের মাধ্যমে মানুষকে নামাজের আহ্বানে জীবন উৎসর্গ করেন।

    প্রায় ২৫ বছর ধরে—১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত—তিনি নিষ্ঠার সঙ্গে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালের খবরে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম সমাজে শোকের আবহ নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ তার জন্য দোয়া ও শোকবার্তা প্রকাশ করছেন।

    তার কণ্ঠে উচ্চারিত আজান যেমন বহু মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দিত, তেমনি তার জীবনও ছিল নীরব ইবাদত ও সেবার এক অনন্য দৃষ্টান্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মোদির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের বৈঠক, গুরুত্ব পাচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক

    আগস্ট 11, 2026
    আন্তর্জাতিক

    ইরানের ক্ষমতার কেন্দ্রে মোহসেন রেজাই, কী বদলাবে তেহরানে

    আগস্ট 11, 2026
    আন্তর্জাতিক

    উত্তর কোরিয়াই যে কারণে এখন চীনের চিন্তার কারণ

    আগস্ট 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.